জামিন পেলেন বেলেঘাটার প্রভাবশালী ব্যক্তি রাজু নস্কর। তাঁর বিরুদ্ধে তিনটি মামলা ছিল। দুটি মামলায় আগেই জামিন পেয়েছিলেন তিনি। আজ শিয়ালদহ আদালতে তৃতীয় মামলায় জামিন পেলেন রাজু।
বেলেঘাটার এক বাসিন্দাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মারধরের ঘটনায় গত ১৪ ফেব্রুয়ারি তাঁকে গ্রেপ্তার করেছিল পুলিশ। এরপর থেকে তিনি জেলেই ছিলেন। রাজুর বিরুদ্ধে অস্ত্র আইনেও মামলা করা হয়েছিল। সেই মামলায় এদিন শিয়ালদহ আদালতে পুলিশ হেফাজতের দাবি জানিয়ে তাঁকে পেশ করে লালবাজারের গুন্ডাদমন শাখা। রাজুর আইনজীবী পালটা সওয়াল করেন, যে সমস্ত অস্ত্র আইনের ধারায় অভিযোগ আনা হয়েছে তার সঙ্গে রাজুর কোনও যোগ নেই। ঘটনার সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন না। তাই তাকে জামিন দেওয়ার দাবি জানান রাজুর আইনজীবী। আদালত সেই যুক্তি মেনে নিয়ে তাঁকে জামিন দেয়। মারধর সহ অন্য একটি মামলায় আগেই জামিন পেয়ে গিয়েছিলেন রাজু। এবার অস্ত্র মামলায় জামিন পেয়ে জেলমুক্তি হল তাঁর।
আরও পড়ুন:
এনিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজু বলেন, “আমার শরীর ভালো যাচ্ছে না। চেন্নাইয়ে চিকিৎসার জন্য যাওয়ার কথা রয়েছে। তাঁর আগে আজমের শরীফ যাব। সেসব নিয়ে এখন ব্যস্ত রয়েছি। এনিয়ে আর বিশদে কিছু বলতে চাই না।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ব্রাজিল ম্যাচের আগেই পানামার বিরুদ্ধে নামবে ভারত, দিনক্ষণ জানিয়ে দিল ফেডারেশন
-
ঠিকভাবে উল্লেখ নেই রাস্তার নাম! কলকাতা পুরসভার ওয়ার্ড বিন্যাস নিয়ে ৭ দফা আপত্তি সিপিএমের
-
হাসপাতালে থাকতে নারাজ বিমান বসু, ফিরতে চাইছেন কলকাতায়! কবে ছুটি?
-
দার্জিলিঙে রোপওয়ে, সুন্দরবনে প্রমোদতরী! পর্যটনকে ঢেলে সাজাতে মাস্টার প্ল্যান রাজ্যের
-
আচমকা মস্কোয় অবতরণ করল মার্কিন সেনার বিমান! ঘনাচ্ছে রহস্য, কী বলল ক্রেমলিন?