অবশেষে মনোনয়ন পরীক্ষায় পাশ রাহল সিনহা (Rahul Sinha)! নথির সমস্যা মিটতেই গৃহীত হল তাঁর মনোনয়ন পত্র। একগাল হাসিমুখ নিয়ে বিধানসভা থেকে বেরলেন রাহুল। বেরিয়ে বললেন, “কমিশনের তরফে জানানো হয়েছে ৯ তারিখে সার্টিফিকেট দেওয়া হবে। আমি খুব খুশি। এরপর যা কাজ, দায়িত্ব পাব তা পূরণ করব।”
গতকাল অর্থাৎ বৃহস্পতিবার রাজ্যসভা নির্বাচনে (Rajya Sabha Election) মনোনয়ন পেশ করেছিলেন বিজেপির রাহুল (বিশ্বজিৎ সিনহা)। বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি সাংসদ হবেন, তা নিশ্চিত ছিলই। কিন্তু জানা যায়, তিনি মনোনয়ন পত্রের সঙ্গে যে প্রয়োজনীয় নথি জমা দিয়েছেন তার একটি অর্থাৎ মামলা সংক্রান্ত গলদ রয়েছে। শুক্রবার সকাল ১১ টায় রাজ্যসভার নির্বাচনের জন্য প্রার্থীদের জমা দেওয়া মনোনয়নপত্র স্কুটিনি শুরুর কথা ছিল। রাহুলকে জানানো হয়েছিল, যে নথি তিনি দিতে ভুল করেছেন, তা স্ক্রুটিনি শুরুর আগেই জমা করতে হবে।
আরও পড়ুন:
বৃহস্পতিবার রাজ্যসভা নির্বাচনে মনোনয়ন পেশ করেছিলেন বিজেপির রাহুল (বিশ্বজিৎ সিনহা)। বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি সাংসদ হবেন, তা নিশ্চিত ছিলই। কিন্তু জানা যায়, তিনি মনোনয়ন পত্রের সঙ্গে যে প্রয়োজনীয় নথি জমা দিয়েছেন তার একটি অর্থাৎ মামলা সংক্রান্ত গলদ রয়েছে।
শুক্রবার দেখা যায়, স্ক্রুটিনি শুরুর আগেই নজিরবিহীনভাবেই বিধানসভায় পৌঁছে গিয়েছে সিইও মনোজ আগরওয়াল। একাংশের দাবি ছিল, রাহুলকে বিপন্মুক্ত করতেই ছক ভেঙে বিধানসভায় হাজির হয়েছেন মনোজ। স্ক্রুটিনি শেষে রাহুলের মুখে যুদ্ধ জয়ের হাসি! বেরিয়ে তিনি জানালেন, “কমিশনের তরফে জানানো হয়েছে ৯ তারিখে সার্টিফিকেট দেওয়া হবে। আমি খুব খুশি। এরপর যা কাজ, দায়িত্ব পাব তা পূরণ করব।” অর্থাৎ সবশেষে সত্যি হচ্ছে তার সাংসদ হওয়ার স্বপ্ন।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ফরাক্কায় ধসে আটকে পড়া যাত্রীদের ট্রেনেই খাবারের ব্যবস্থা, বিনামূল্যে অতিরিক্ত বাসের ব্যবস্থা, জানালেন শুভেন্দু
-
মেয়েদের ঘরবন্দি থাকাই নিয়ম! বলেছিলেন মৌলবি, প্রকাশ্যে সমালোচনা করে চাপে কেরলের মুখ্যমন্ত্রী
-
বিপজ্জনক! অবিলম্বে খালি করতে হবে অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস, নোটিস দমকলের
-
নিজের তিনগুণ ওজন তুলে ছিনিয়ে নিলেন পদক, জলপাইগুড়ির কন্যার কাণ্ডে হইচই, ভিডিও ভাইরাল
-
ফ্লপের ফাঁড়া কাটাতে রাধাকৃষ্ণই ভরসা! জন্মাষ্টমীতে মেগাবাজেট সিনেমার শুভসূচনা করণ জোহরের