Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৪ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১ সেপ্টেম্বর ২০২৬
R G Kar case

তদন্তে গাফিলতির অভিযোগ অভয়ার পরিবারের, সুপ্রিম নির্দেশে সোমে হাই কোর্টে আর জি কর মামলার শুনানি

কলকাতা হাই কোর্টে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে দৃষ্টি আকর্ষণ করেন অভয়ার বাবা-মা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২০, ২০২৫, ১১:২৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২০, ২০২৫, ১১:২৫

options
link
তদন্তে গাফিলতির অভিযোগ অভয়ার পরিবারের, সুপ্রিম নির্দেশে সোমে হাই কোর্টে আর জি কর মামলার শুনানি zoom
ফাইল ছবি।
Advertisement

গোবিন্দ রায়: সুপ্রিম নির্দেশে সোমবারই কলকাতা হাই কোর্টে আর জি কর ধর্ষণ ও খুনে মামলার শুনানি। তদন্তে একাধিক গাফিলতির অভিযোগ তুলে পুনরায় সিবিআই তদন্ত চেয়ে আবেদন করেছেন অভয়ার পরিবার। বিষয়টি নিয়ে বৃহস্পতিবার কলকাতা হাই কোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে দৃষ্টি আকর্ষণ করেন তাঁরা। সেই আবেদনের শুনানি সোমবার।

কলকাতা হাই কোর্ট থেকে উত্তরণের পর গত সোমবারই সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে শপথ নেন বর্ষীয়ান জয়মাল্য বাগচী। প্রথম দিনই আর জি করের মতো হাইপ্রোফাইল মামলায় প্রধান বিচারপতির বেঞ্চে যোগ দেন তিনি। সেদিন তাঁর উপস্থিতিতেই প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ মামলা শোনে। মেয়ের প্রতি হওয়া চরম অন্যায় নিয়ে সিবিআই-এর তদন্তে সন্তুষ্ট ছিলেন না অভয়ার মা-বাবা। তাই অন্য কোনও নিরপেক্ষ সংস্থাকে দিয়ে তদন্ত করানো, মূল অপরাধী সঞ্জয় ছাড়া আরও বেশ কয়েকজন সন্দেহভাজনকে তদন্তের আওতায় আনা-সহ একাধিক দাবি করে কলকাতা হাই কোর্টের  বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে মামলা দায়ের করে অভয়ার পরিবার। কিন্তু বিচারপতি ঘোষ জানান, এই সংক্রান্ত একটি মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন, তাই শীর্ষ আদালতের অনুমতি ছাড়া তিনি এই মামলা শুনতে পারবেন না।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এরপরই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন নির্যাতিতার মা-বাবা। কলকাতা হাই কোর্টে শুনানি হলে তাঁদের সুবিধার কথা জানিয়েছিলেন। গত সোমবার পরিবারের তরফে আইনজীবী করুণা নন্দী সেসব তুলে ধরেন শীর্ষ আদালতে। আর তাতে সাড়া দিয়ে সুপ্রিম কোর্ট জানায়, এবার এই মামলার শুনানি করতে পারবে হাই কোর্ট। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চেই শুনানিতে কোনও বাধা নেই। সেই মতোই আগামী সোমবার কলকাতা হাই কোর্টে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে হবে শুনানি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.