Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ৯ সেপ্টেম্বর ২০২৬
Jadavpur University

ফের সেই যাদবপুর, ভোট আবহে ছাত্র সংঘর্ষ ঘিরে বাড়ল উত্তাপ! জখম অধ্যাপক

আইসিসি ভোট নিয়ে ক্রমে উত্তেজনা বাড়ছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। এদিন বিকেলে সেই নির্বাচন ঘিরে দু'পক্ষের মধ্যে সংঘর্ষ হল। সেই বিবাদ মেটাতে গিয়ে গুরুতর জখম হলেন দুই অধ্যাপক। কিছু সময় পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও চাপা উত্তেজনা বিশ্ববিদ্যালয় চত্বরে।

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২০, ২০২৬, ২০:৪২

link
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২০, ২০২৬, ২০:৪২

options
link
ফের সেই যাদবপুর, ভোট আবহে ছাত্র সংঘর্ষ ঘিরে বাড়ল উত্তাপ! জখম অধ্যাপক zoom
যাদবপুর বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি।
Advertisement

আইসিসি ভোট নিয়ে ক্রমে উত্তেজনা বাড়ছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। এদিন বিকেলে সেই নির্বাচন ঘিরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হল। সেই বিবাদ মেটাতে গিয়ে গুরুতর জখম হলেন দুই অধ্যাপক। কিছু সময় পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও চাপা উত্তেজনা বিশ্ববিদ্যালয় চত্বরে। অধ্যাপক আক্রান্ত হওয়ার ঘটনা জানাজানি হতে ক্ষোভ ছড়িয়ে বিশ্ববিদ্যালয়ের অন্দরেই। অধ্যাপকদের অনেকেরই মত, ছাত্র-শিক্ষক সম্পর্কের উপর এর প্রভাব পড়বে।

জানা গিয়েছে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আইসিসি নির্বাচন ঘিরে ক্রমশ চাপা উত্তাপ বাড়ছে। উই দ্য ইন্ডিপেন্ডেন্ট ও এসএফআইয়ের মধ্যে বেশ কয়েক দিন ধরেই বিবাদ, চাপানউতোর বাড়ছে বলে অভিযোগ। আজ, শুক্রবার এসএফআইয়ের প্রথম বর্ষের পড়ুয়ারা ওই নির্বাচন ঘিরে প্রচার চালাচ্ছিলেন। সেসময় উই দ্য ইন্ডিপেন্ডেন্ট-এর পড়ুয়ারা তাঁদের উপর চড়াও হন বলে অভিযোগ। সেসময় এসএফআইয়ের কিছু কর্মী-সমর্থকও সেখানে পৌঁছে যা। দুই পক্ষের মধ্যে শুরু হয় ব্যাপক তর্কাতর্কি, বিবাদ। ক্রমে বিবাদ বাড়তে থাকে ক্যাম্পাসের মধ্যে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সেসময় ওই এলাকাতেই ছিলেন অধ্যাপক রাজেশ্বর সিংহ এবং ললিত মাধব। পরিস্থিতি সামলাতে, মধ্যস্থতা করতে গিয়েছিলেন তাঁরা। অভিযোগ, আক্রান্ত হন দুই অধ্যাপক। রাজ্যেশ্বর সিংহের চোখে ঘুষি লাগে! চশমার কাঁচ ভেঙে নাকেও ক্ষত হয়েছে বলে অভিযোগ। দুই অধ্যাপককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর অধ্যাপক ললিত মাধবকে ছেড়ে দেওয়া হয়েছে। পর্যবেক্ষণে রাখা হয়েছে অন্য অধ্যাপককে। অধ্যাপকদের গায়ে কেন হাত পড়ল? সেই নিয়ে জোর গুঞ্জন, চর্চা শুরু হয়েছে। অভিযোগ-পালটা অভিযোগও শুরু হয়েছে।

যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে ছাত্র সংগঠনগুলির সঙ্গে বৈঠকে বসবে বলে প্রাথমিক খবর। এদিন সন্ধ্যা পর্যন্ত পুলিশে কোনও অভিযোগ দায়ের হয়নি বলে খবর।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.