পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের দাবিতে সিইও দপ্তরের সামনে বুধবার রাতভর অবস্থান বিক্ষোভ করেন বিমান বসু-মহম্মদ সেলিমরা। তা নিয়ে সোশাল মিডিয়ায় খোঁচা প্রাক্তন বামনেতা তথ্য সদ্য তৃণমূলে যোগ দেওয়া প্রতীক উর রহমানের (Pratik Ur Rahaman)। লিখলেন, “তৃণমূল কংগ্রেসই পথ দেখায়। শুনছি অনেকেই ধর্না দেওয়ার প্রতিযোগিতায় নেমে পড়েছে।” সেই পোস্টেই কটাক্ষের বন্যা। কেউ লিখলেন, ‘তোমার মাথা একেবারেই গেছে’, কারও খোঁচা, ‘দু’দিনের বৈরাগী…।’
বিষয়টা ঠিক কী? এসআইআরের চূড়ান্ত তালিকায় প্রায় ৬৪ লক্ষের নাম বাদ নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে খড়্গহস্ত তৃণমূল। আগামী ৬ মার্চ ধর্মতলার মেট্রো চ্যানেলে ধরনায় বসবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। গত রবিবার সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এসবের মাঝেই গতকাল অর্থাৎ পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের দাবিতে সিইও দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করে সিপিএম। ছিলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, বিমান বসু-সহ দলের নেতা-কর্মীরা। এই অবস্থান বিক্ষোভকে কটাক্ষ করেই বুধবার রাতে ফেসবুকে একটি পোস্ট করেন প্রতীক উর। লেখেন, ‘আবার প্রমাণিত হল, তৃণমূল কংগ্রেসই পথ দেখায়। মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ঘোষণা করলেন আগামী ৬ তারিখ SIR ইস্যুতে রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ধর্নায় বসবেন। শুনছি দেখাদেখি অনেকেই ধর্না দেওয়ার প্রতিযোগিতায় নেমে পড়েছে। জয় বাংলা।’
আরও পড়ুন:
এই পোস্টে অনেকেই প্রতীক উরের স্বপক্ষে কথা বলেছেন। তবে অধিকাংশই একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন। কেউ লিখেছেন, ‘ভাই প্রতিকুর একজন সিপিএম পার্টির কর্মী হয়ে বলছি অন্যকে ছোট করতে গিয়ে নিজে হাসির খোরাক বা ছোট হয়ে যেও না|’ কেউ লিখেছেন, ‘আবারও দৃঢ়ভাবে প্রমাণিত হল, চাইলেই সব শিঁড়দাড়া অবিক্রিত অবস্থায় রাখা যায় না।’
সর্বশেষ খবর
-
নন্দনের বিরাট স্ক্রিনে বিশ্বকাপ, থাকবেন খোদ মুখ্যমন্ত্রী! জেলায় জেলায় থাকছে জায়ান্ট স্ক্রিন
-
হাসপাতালে সোনম, এবার অনশন শুরুর ঘোষণা অভিজিৎ দীপকের
-
হাজির মা-বাবা, রবিবার লর্ডসেই শেষ ম্যাচ রোহিতের? জল্পনা নিয়ে মুখ খুললেন বিসিসিআই সচিব
-
শিল্পনগরী দুর্গাপুরে হাজার কোটি টাকার বিনিয়োগ! আগ্রহ প্রকাশ ২০টি বেসরকারি সংস্থার
-
‘ধুরন্ধর’-এর সাফল্য দেখে আদিত্য ধরকে ফোন হিমন্তের! দিলেন অসমের কোন ঘটনা নিয়ে ছবির প্রস্তাব?