অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর ডিম হামলা নিয়ে চর্চা চলছে সর্বত্র। দলের নেতারাই মুখ ফিরিয়েছেন। এই পরিস্থিতিতে জার্মান পাদ্রী মার্টিন নিম্যোলারের লেখা তুলে ধরে বাংলার মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়ে অভিষেকের পাশে দাঁড়ালেন দলবদলু তৃণমূল মুখপাত্র প্রতীক উর রহমান। লিখলেন, ‘ফ্যাসিবাদীদের মুখোশ খসে পড়ছে।’
এই বিষয়ে আরও খবর
দীর্ঘদিন বাম রাজনীতি করেছেন। একাধিকবার ভোটেও প্রতিদ্বন্দ্বিতা করেছেন। কিন্তু জয় পাননি প্রতীক উর। তবে বরাবর বামেদের কর্মসূচিতে সামনের সারিতে দেখা গিয়েছে তাঁকে। গত ফেব্রুয়ারিতে হঠাৎই দলের বিরুদ্ধে উষ্মাপ্রকাশ করে সিপিএম ছাড়েন তিনি। যোগ দেন তৃণমূলে। সকলে বলেছিল, ক্ষমতা ভোগ করতেই এই দলবদল। কিন্তু কারণ যাই হোক না কেন, আদতে লাভ হয়নি কিছুই। তার যোগদানের পরই ক্ষমতাচ্যুত হয়েছে তৃণমূল। তরপর থেকেই কার্যত দল ছাড়ার হিড়িক। অধিকাংশ জয়ী বিধায়ক দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা বৈঠকেও যাচ্ছেন না। একাধিক নেতা প্রকাশ্যে দলের বিরুদ্ধে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মুখ খুলছেন। কিন্তু প্রতীক উর এখনও রয়েছেন তৃণমূলের পাশেই। ফল প্রকাশের পরই তিনি সোশাল মিডিয়ায় বার্তা দিয়েছিলেন যে, দুর্দিনে তিনি দলের পাশেই থাকবেন।
অভিষেকের উপর ডিম হামলার পর জার্মান পাদ্রী মার্টিন নিম্যোলারের লেখা তুলে ধরে প্রতীক উর লিখলেন, “আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর প্রাণঘাতী আক্রমণ হল। আপনি চুপ, কারণ আপনি তৃণমূল নন। কাল কোনও সম্প্রদায়ের উপর আক্রমণ হবে। আপনি চুপ, কারণ আপনি ওই সম্প্রদায়ের লোক নন। পরশু যখন আপনার উপর আক্রমণ হবে পাশে দাঁড়ানোর কেউ থাকবে না কারণ আপনি ও সঠিক সময়ে প্রতিবাদ করেননি।” বুঝিয়ে দিলেন তিনি খারাপ সময়ে দলের পাশেই রয়েছেন।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
তাইল্যান্ড-কলকাতা মাদক চালান! পর্যটক সেজে মারাত্মক ‘মলি’ পাচারে এসে গ্রেপ্তার দুই বিদেশিনী
-
দিনেদুপুরে যুবককে গাড়িতে তুলে চম্পট! সল্টলেকে ‘ফিল্মি কায়দা’য় অপহরণের কিনারা পুলিশের
-
‘ছাত্রক্ষোভ রাজনৈতিক ফায়দা তোলার হাতিয়ার’, রাহুল গান্ধীকে তোপ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর
-
স্বাস্থ্য ভবনে পদোন্নতির ঝড়, মুখ্যমন্ত্রীর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের বড় প্রমোশন
-
দায়িত্ব নিয়েছিলেন ১৮ দিন আগে, কামারহাটি পুরসভার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা লকেটের দাদার



