অভিষেকের পর ডেরেক। ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দপ্তরে গন্ডগোলের জেরে তলব করা হল রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েনকে। আগামিকাল সোমবার তাঁকে শেক্সপিয়র সরণি থানায় তলব করা হয়েছে বলে খবর। ঘটনার সময় অভিষেকের অফিসেই ছিলেন তিনি।
রবিবার সকাল ৯টার পরই ডেরেকের প্রিন্স আনোয়ার শাহ রোডের বাড়িতে পৌঁছন শেক্সপিয়র সরণি থানার আধিকারিকরা। কয়েকবার ডাকাডাকির পর ডেরেকের এক প্রতিনিধি বেরিয়ে আসেন। তাঁর হাতেই ডেরেককে সমনের নোটিস দেন আধিকারিকরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ক্যামাক স্ট্রিটে পুলিশ ও পুরসভার আধিকারিকদের সঙ্গে ধস্তাধস্তি। সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য ডেরেককে তলব করা হয়েছে। সোমবার তাঁকে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে বলে জানা যাচ্ছে। ঘটনার সময় উপস্থিত ছিলেন ডেরেক।
আরও পড়ুন:
গত বৃহস্পতিবার ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দপ্তর থেকে বিলবোর্ড খোলা নিয়ে ‘ধুন্ধুমার’ পরিস্থিতি তৈরি হয়। ঘটনায় তিনটি এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ। এফআইআরে নাম রয়েছে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেকের। সেই ঘটনায় তাঁকে তলব করেছে শেক্সপিয়র সরণি থানা। শনিবার রাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে পৌঁছে যান শেক্সপিয়র থানার পুলিশ আধিকারিকরা। দেওয়া হয় সমনের নোটিস। জানা গিয়েছে, আগামী ১ সেপ্টেম্বর বেলা ১২ টা নাগাদ শেক্সপিয়র সরণি থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে অভিষেককে।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার বিকেলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে পৌঁছে যান পুরসভার আধিকারিকরা। দপ্তরে থাকা বেআইনি বিলবোর্ড খুলতে গেলে ওই অফিসে থাকা নিরাপত্তারক্ষীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তিও হয় একপ্রস্থ। অভিযোগ, অভিষেকের অফিসে ঢুকতে গেলে কলার ধরে পুলিশকে মারধর করা হয়। সেই ঘটনায় তিনটি এফআইআর দায়ের হয় শেক্সপিয়র সরণি থানায়। একটি অভিযোগ করেন পুরসভার আধিকারিক, অন্যটি দায়ের করেন পার্কস্ট্রিট থানার এক সার্জেন্ট। অভিযোগ, সরকারি কাজে আধিকারিকরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দপ্তরে গেলে তাঁদের কাজে বাধা দেওয়া হয়। এমনকী মারধর করা হয় বলেও। এমনকী মহিলা পুলিশ কর্মীদের শ্লীলতাহানি চেষ্টার মামলাও রুজু হয়েছে। অশান্তির ঘটনায় শুরু হয় ধরপাকড়। এখনও পর্যন্ত এই ঘটনায় ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এবার তলব করা হল অভিষেক ও ডেরেককে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বিপর্যয়ের আগে ‘টিকটক’ ভিডিও! নেপালে মা-পিসির খোঁজে হন্যে ভারতীয় বংশোদ্ভূত তরুণী
-
দুর্গাপুরের ভাঙা হল নেহরুর মূর্তি! ‘পুলিশকে ২৪ ঘণ্টার মধ্যে প্রতিস্থাপন’, পুলিশকে ডেডলাইন কংগ্রেসের
-
আইএসএলের আগে বিরাট চমক, প্রাক্তন মোহনবাগানিকে সই করাল ইস্টবেঙ্গল
-
‘কেউ যেন আমাকে…’, মধ্যরাতে কলকাতায় ভূতুড়ে কাণ্ড! হাড়হিম অভিজ্ঞতা রণজয়ের
-
ব্যর্থ হলেও মার্কশিটে লেখা থাকবে না ‘ফেল’ শব্দটি, পড়ুয়াদের মনোবল বাড়াতে নয়া ভাবনা বিহার সরকারের