রাজ্যে পালাবদলের পর এবার খুলল অপসারিত বিডিও প্রশান্ত বর্মনের ফাইল! স্বর্ণ ব্যবসায়ী স্বপন কুমিল্যা খুনে অভিযুক্ত প্রশান্তের আবাসনে তল্লাশি। বুধবার রাতে তাঁর নিউটাউনের ফ্ল্যাটে তল্লাশি সিটের। সিটে যুক্ত করা হয়েছে এসটিএফকে। সঙ্গে ছিল ফরেন্সিক দলও। নমুনা সংগ্রহ করা হয়েছে আবাসন থেকে। পলাতক প্রশান্তের (Prasanta Barman) খোঁজে শুরু হয়েছে তল্লাশি।
পুলিশ সূত্রে পাওয়া খবর অনুযায়ী, বিডিও-র বিরুদ্ধে তদন্তের জন্য গঠিত সিটের সঙ্গে যুক্ত করা হয়েছে এসটিএফকে। প্রাক্তন এই বিডিও ভিনরাজ্যে পালিয়ে গিয়ে থাকলে, কোনও সূত্র মিললেই তাঁকে ধরতে ভিনরাজ্যে অভিযান চালাবে এসটিএফ।
আরও পড়ুন:
জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও পদে থাকাকালীন প্রশান্তের বিরুদ্ধে সল্টলেকের স্বর্ণ ব্যবসায়ী স্বপনকে খুনের অভিযোগ ওঠে। তদন্তে নামে বিধাননগর পুলিশ কমিশনারেট। গঠিত হয় সিট। বিস্তর টালবাহানার পর তাঁর বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করা হয়। কিন্তু পলাতক ছিলেন বিডিও। আদালত আত্মসমর্পণের নির্দেশ দিলেও তা মানেননি বিডিও।
পিটিয়ে খুনে অভিযুক্ত এক বিডিওকে কেন পুলিশ গ্রেপ্তার করতে পারছে না? সেই প্রশ্ন ওঠে। বিডিও প্রভাবশালী বলেও তথ্য উঠে আসে। তল্লাশি চললেও তাঁকে ধরা যায়নি! এ দিকে গত জুনে নিউটাউনে মদ্যপ অবস্থায় এক পথচারীকে ধাক্কা মারেন প্রশান্ত। তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। কিন্তু সেই মামলায় জামিন পেয়ে যান। তারপর থেকে খোঁজ নেই। তখন ফের প্রশ্ন ওঠে পিটিয়ে খুনে অভিযুক্ত বিডিওকে একটি পৃথক মামলাতে গ্রেপ্তার করা হলেও কেন তাঁকে খুনের মামলায় গ্রেপ্তার করা গেল না? সব মিলেয়ে পুলিশের ভূমিকা প্রশ্নের মুখে পড়ে। অবশেষে ফের সেই ফাইল খুলল। শুরু হল তল্লাশি। এবার সিটের সঙ্গে যুক্ত করা হল এসটিএফকে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘গোকুলে’ বেড়েই ফ্রান্স বধ! বিশ্বকাপে টিকে থাকার যুদ্ধে এমবাপেদের মাথাব্যথা ভূমিপুত্ররাই
-
হোয়াটসঅ্যাপেই বানিয়ে নিন আয়ুষ্মান ভারত কার্ড! লাগবে মোটে ৫ মিনিট, রইল পদ্ধতি
-
রাজ্যে বিনিয়োগের জোয়ার! আদানি, টোডির পর এবার শুভেন্দু-সাক্ষাতে সঞ্জীব গোয়েঙ্কা
-
স্যালাইন কাণ্ডের তদন্তে মেদিনীপুর মেডিক্যালে স্বাস্থ্যদপ্তরের টিম, দ্রুত রিপোর্ট তলব স্বাস্থ্যমন্ত্রীর
-
জাকার্তার মন্দিরের শিবমূর্তিতে লুকিয়ে হাজার বছরের ইতিহাস, ঘুরে এলেন মোদি, যাবেন নাকি?