Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৭ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ২৫ আগস্ট ২০২৬
Bansdroni

হোটেলে ডেকে যুবতীকে ধর্ষণ, সারারাত নির্যাতনে অসুস্থ মহিলা! তদন্তে বাঁশদ্রোণী থানার পুলিশ

পরিবারের সহায়তায় তিনি মেটিয়াবুরুজ থানায় অভিযোগ দায়ের করেন। যেহেতু অভিযুক্ত বাঁশদ্রোণী ব্রহ্মপুরের বাসিন্দা ও ঘটনার সূত্রপাত ওই অঞ্চল থেকে, তাই মেটিয়াবুরুজ থানার পুলিশ জিরো এফআইআর করে প্রাথমিক তদন্তের পর মামলা পাঠিয়ে দেয় বাঁশদ্রোণী থানায়।

অর্ণব আইচ
অর্ণব আইচ

শেষ আপডেট: জুলাই ১৬, ২০২৬, ১৩:৩৭

link
অর্ণব আইচ
অর্ণব আইচ

শেষ আপডেট: জুলাই ১৬, ২০২৬, ১৩:৩৭

options
link
হোটেলে ডেকে যুবতীকে ধর্ষণ, সারারাত নির্যাতনে অসুস্থ মহিলা! তদন্তে বাঁশদ্রোণী থানার পুলিশ zoom
আনন্দপুরে পরিচারিকাকে ধর্ষণের চেষ্টা, ছুরির কোপ। প্রতীকী ছবি
Advertisement

হোটেলে ডেকে লাগাতার ধর্ষণ! মদ্যপ অবস্থায় সারা রাত অত্যাচার! বিবস্ত্র অবস্থায় হোটেলের বারান্দায় যেতে বাধ‌্য করার অভিযোগ। তার জেরে অসুস্থ হয়ে পড়েন যুবতী। তারপরই বন্দরের মেটিয়াবুরুজ থানায় ধর্ষণের অভিযোগ দায়ের মহিলার। যেহেতু দক্ষিণ কলকাতার বাঁশদ্রোণী (Bansdroni) এলাকায় একাধিকবার ওই মহিলার উপর যৌন অত‌্যাচার করা হয়। তাই বাঁশদ্রোণী থানায় পাঠিয়ে দেওয়া হয় ওই মামলার নথি। তার ভিত্তিতে বাঁশদ্রোণী থানার পুলিশ যুবকের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে।

মহিলার অভিযোগ অনুযায়ী, সাত বছর আগে তাঁর সঙ্গে এক যুবকের সোশাল মিডিয়ায় পরিচয় হয়। সেই সূত্র ধরে দু’জনের মধ্যে বন্ধুত্ব ও ঘনিষ্ঠতা বাড়ে। লকডাউনের সময় দু’জনের মধ্যে সোশ‌্যাল মিডিয়ায় গল্পও হত। ২০২১ সাল থেকে অভিযুক্ত যুবক ওই মহিলাকে বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে শহরের বাইরে নিয়ে যায়। অভিযোগ, হোটেলের রুমে যুবতীকে ধর্ষণ করে ওই যুবক। শুধু তাই নয়, নির্যাতনের পর মহিলার অশ্লীল ছবি ও ভিডিও সে তুলে নেয়। এরপর ওই ভিডিও সোশাল মিডিয়ায় আপলোড ও পরিচিতদের মধ্যে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে সে একাধিকবার যুবতীকে শহরের বাইরে নিয়ে গিয়ে ধর্ষণ করেও বলেও অভিযোগ। যুবতী প্রতিবাদ করলেই তাঁকে হুমকি দেওয়া হত বলেও অভিযোগ।

Advertisement

মহিলার অভিযোগ, দিনে দিনে তার অত‌্যাচার বেড়েই চলছিল। তিনি লজ্জা ও ভয়ে বাড়ির কাউকে জানাতে পারেননি। সম্প্রতি জোকা অঞ্চলের একটি হোটেলে নিয়ে গিয়ে সারারাত ধরে তাঁর উপর মদ‌্যপ অবস্থায় যৌন নির্যাতন চালানো হয়। বিবস্ত্র অবস্থায় ঘর থেকে হোটেলের বারান্দায় যেতে বাধ‌্য করে অভিযুক্ত। আতঙ্কগ্রস্ত অবস্থায় পরদিন সকালে তিনি কোনওমতে সেই হোটেল থেকে বেরিয়ে এসে বাড়িতে পৌঁছন। শারীরিকভাবে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরিবারের সহায়তায় তিনি মেটিয়াবুরুজ থানায় অভিযোগ দায়ের করেন। যেহেতু অভিযুক্ত বাঁশদ্রোণী ব্রহ্মপুরের বাসিন্দা ও ঘটনার সূত্রপাত ওই অঞ্চল থেকে, তাই মেটিয়াবুরুজ থানার পুলিশ জিরো এফআইআর করে প্রাথমিক তদন্তের পর মামলা পাঠিয়ে দেয় বাঁশদ্রোণী থানায়। ওই যুবকের বিরুদ্ধে তদন্ত হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.