অর্ণব আইচ: ভোটের আগেই ফের কলকাতা পুলিশের হাতে গ্রেপ্তার ‘খরগোশ’। কিছুদিন আগেই জেল থেকে ছাড়া পাওয়ার পর একটুও বদলায়নি সে। ফের উত্তর কলকাতার বিভিন্ন জায়গায় শুরু হয় ‘খরগোশ’-এর তোলাবাজির দাপট। জামিন পেয়ে জেল থেকে বেরিয়েই সে জোগাড় করে নেয় মুঙ্গেরে তৈরি 7MM পিস্তল। বৃহস্পতিবার গভীর রাতে নিমতলা ঘাটের কাছে অপারেশনের ছক কষে ওই কুখ্যাত দুষ্কৃতী। গোপন সূত্রে সেই খবর পেয়ে তাকে ফের গ্রেপ্তার করলেন উত্তর বন্দর থানার পুলিশ।
পুলিশ সূত্র জানিয়েছে, ‘খরগোশ’-এর আসল নাম কার্তিক সোনকার। যদিও পুলিশের কাছে সে অমিত সোনকার নামে পরিচিত। আগে কলকাতা থেকে খড়গপুরে (Kharagpur) গিয়ে ডাকাতির মতো অপরাধ সংগঠিত করে ‘খরগোশ’। খড়গপুরের পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর জেল হয় তার। কলকাতায় ফিরে আসার পর লালবাজারের (Lalbazar) গোয়েন্দাদের নজরেও পড়ে। তাই তার আসল বাড়ি উত্তর কলকাতার রবীন্দ্র সরণিতে হওয়া সত্ত্বেও গা ঢাকা দেয় হাওড়ার (Howrah) একটি ডেরায়।
[আরও পড়ুন: ফের শেক্সপিয়রের গল্পে অভিনয় অনির্বাণের! টলিউডের ‘রোমিও-জুলিয়েট’ কারা?]
লালবাজার সূত্রে আরও জানা গিয়েছে, হাওড়া ব্রিজ পেরিয়ে উত্তর কলকাতার বিভিন্ন জায়গায় এসে তোলাবাজি (Extortion) করত ‘খরগোশ’। কয়েক মাস আগে সে লালবাজারের গোয়েন্দা বিভাগের হাতে অস্ত্র-সহ ধরা পড়ে। জেল থেকে বেরিয়ে ফের অস্ত্র জোগাড় করে ফেলে ‘খরগোশ’। সেইমতো বৃহস্পতিবার রাতেও সে অস্ত্র (Arms) নিয়ে তোলাবাজি করতে নিমতলা ঘাটের কাছে আসে। সেখানে বড়সড় অপারেশনের ছক ছিল। কিন্তু সময়মতো তৎপর হয়ে পুলিশ তা বানচাল করে এবং গ্রেপ্তার (arrest) করে ‘খরগোশ’কে। তাকে জেরা করে তার সঙ্গীদের সন্ধান চলছে বলে জানিয়েছে পুলিশ।
[আরও পড়ুন: টোকা ছবি লাপাতা লেডিজ! কিরণ রাওয়ের ছবি নিয়ে বিস্ফোরক আমিরের সহ-অভিনেতা]
সর্বশেষ খবর
-
মিষ্টি কারখানায় কিলবিল করছে আরশোলা, ছত্রাকে ভরা মোমো! দুর্গাপুরে খাবারের দোকানে শিকেয় স্বাস্থ্যবিধি
-
জ্ঞান মঞ্চে শ্রদ্ধার্ঘ্য নিবেদন, শিক্ষক দিবসে দুই বিশিষ্ট শিক্ষককে সম্মানিত করল শ্যাম সুন্দর জুয়েলার্স
-
ইরানের মানচিত্রে নিজের মুখ, ছারখার খার্গ দ্বীপও! তেহরানের বিরুদ্ধে এআই যুদ্ধ ট্রাম্পের
-
বিশ্বের মানচিত্রে বদল, অখণ্ড কাশ্মীরকেও ভারতের অন্তর্ভুক্ত দেখানো হোক
-
ক্যামাক স্ট্রিট কাণ্ডে ‘সুপ্রিম’ ধাক্কা কালীঘাট তৃণমূলের! মামলায় হস্তক্ষেপ নয়, ফিরল হাই কোর্টে