Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৯ আষাঢ় ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২৫ জুন ২০২৬
তারাতলা বিভীষিকা
Taratala Godown Collapse

তারাতলা বিপর্যয়ে শোকপ্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, আর্থিক সাহায্য ঘোষণা

ভয়াবহ এই বিপর্যয়ে এখনও পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে। আহত অন্তত ২০।

Advertisement
রূপায়ণ গঙ্গোপাধ্যায়
রূপায়ণ গঙ্গোপাধ্যায়

শেষ আপডেট: জুন ২৫, ২০২৬, ১৪:০৪

link
রূপায়ণ গঙ্গোপাধ্যায়
রূপায়ণ গঙ্গোপাধ্যায়

শেষ আপডেট: জুন ২৫, ২০২৬, ১৪:০৪

options
link
তারাতলা বিপর্যয়ে শোকপ্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, আর্থিক সাহায্য ঘোষণা zoom
আর্থিক সাহায্য ঘোষণা প্রধানমন্ত্রীর।

তারাতলা কাণ্ডে (Taratala Godown Collapse) শোকপ্রকাশ করে আর্থিক সাহায্য ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। ভয়াবহ এই বিপর্যয়ে এখনও পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে। আহত অন্তত ২০। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে খবর। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। এরমধ্যেই সমাজমাধ্যমে ঘটনার জন্য শোকপ্রকাশ করে আর্থিক সাহায্য ঘোষণা করলেন প্রধানমন্ত্রী। 

সমাজমাধ্যমে নরেন্দ্র মোদি লিখছেন, ‘কলকাতায় যে দুর্ঘটনা ঘটেছে তা দুঃখজনক। প্রধানমন্ত্রীর তহবিল থেকে মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে। আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে।’ শুধু তাই নয়, ভয়াবহ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তরা যাতে সবরকম সাহায্য পান, তা নিশ্চিত করতে রাজ্য সরকার দিন-রাত কাজ করছে বলেও সমাজমাধ্যমে উল্লেখ প্রধানমন্ত্রীর। শুধু কেন্দ্রের তরফেই নয়, এদিন মৃতদের পরিবারকে রাজ্যের তরফে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। শুধু তাই নয়, আহতদের একলক্ষ টাকা করে দেওয়া হবে বলেও ঘোষণা করা হয়েছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বলে রাখা প্রয়োজন, ঘটনার প্রায় ২৪ ঘন্টা কাটতে চলেছে। এখনও চারপাশজুড়ে ধ্বংসের ছবি। ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বড় বড় লোহার বিম। সিমেন্টের চাঙড়। কেন্দ্র এবং রাজ্যের উদ্ধারকারী দল কাঁধেকাধ মিলিয়ে গোটা পরিস্থিতি সামাল দিচ্ছেন। ভেঙে পড়া বড় বড় চাঙড়, লোহার বিম সরিয়ে দেখা হচ্ছে আরও কেউ ভিতরে আটকে রয়েছেন কি না। এদিন সকালেই ধ্বংসস্তুপে আটকে থাকা তিনজনকে উদ্ধার করা হয়েছে। এই পরিস্থিতিতে অত্যাধুনিক প্রযুক্তিকে ব্যবহার করছে সেনাবাহিনী। এদিকে গোটা রাত ঘটনাস্থলে থেকে পরিস্থিতি মনিটরিং করেছেন মন্ত্রী তথা বিধায়ক ইন্দ্রনীল খাঁ। এছাড়াও ছিলেন পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরাও।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.