যাদবপুর-সহ সব বিশ্ববিদ্যালয়গুলিতে বহিরাগতদের প্রবেশ বন্ধ করতে দ্রুত শুনানির আর্জি জানিয়ে কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) দৃষ্টি আকর্ষণ করা হল। এই নিয়ে আগেই হাই কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। বর্তমানে সেই মামলা বিচারাধীন রয়েছে। সোমবার সেই মামলাটিই বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি ঋতব্রতকুমার মিত্রের ডিভিশন বেঞ্চের মেনশন করা হয়। বুধবার মামলাটির শুনানি হওয়ার কথা রয়েছে। প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগের ডিভিশন বেঞ্চে মামলাটি উঠবে।
গত কয়েকদিন ধরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবিভিপি ও বাম ছাত্র সংগঠনের মধ্যে সংঘর্ষের ঘটনা নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি। অভিযোগ ওঠে, বহিরাগতরা বিশ্ববিদ্যালয়ে ঢুকে ভাঙচুর করেছে। এর ফলে ক্যাম্পাসের শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত হয়। এর জেরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ বন্ধ করতে কলকাতা হাই কোর্টে দায়ের করা হয় একটি জনস্বার্থ মামলা।
আরও পড়ুন:
আগস্ট মাসেই এই জনস্বার্থ মামলা হয় কলকাতা হাই কোর্টে। বহিরাগতদের কারণে সাধারণ পড়ুয়াদের পড়াশোনা ও শিক্ষা সংক্রান্ত স্বাভাবিক পরিবেশ ব্যাপকভাবে বিঘ্নিত হচ্ছে। মামলাকারীর আইনজীবী জানান, আদালতের নির্দেশ অমান্য় করে যাদবপুরে অবাধে বহিরাগতরা প্রবেশ করে। এর জেরে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা সমস্যায় পড়েন। শুধুমাত্র যাদবপুর নয়, রাজ্য়ের সব বিশ্ববিদ্যালয়ে বহিরাগত প্রবেশ বন্ধ করতে আদালতে মামলা হয়। সেই মামলা বর্তমানে বিচারাধীন রয়েছে। এবার এই মামলাটিই দ্রুত শুনানির আর্জি জানিয়ে হাই কোর্টের দৃষ্টি আকর্ষণ করা হল।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
মানতের মেহেন্দি পরলেই বিয়ে! জয়পুরের মন্দিরে উপচে পড়ল ভিড়, তিন ঘণ্টায় শেষ ৩৫০০ কেজি
-
বিসিসিআই সুপারিশ মনে করিয়ে ফের সিএবিতে চিঠি জেলাশাসকদের, পিছিয়ে যাচ্ছে নির্বাচন?
-
ক্রিমের পরেও শুষ্ক ত্বক? পুজোর আগেই কাজে লাগান কাপুরকন্যার ঘরোয়া টোটকা
-
এখনই জেলায় মিড ডে মিলের দায়িত্বে নয় ইসকন! আগের ব্যবস্থাতেই খাবার পাবে পড়ুয়ারা
-
টিম ইন্ডিয়ায় ফের চোটের ধাক্কা! আফগান সিরিজ থেকে বাদ তারকা ক্রিকেটার, সংশয়ে এশিয়াডও