কেন একের পর এক তৃণমূল নেতা, প্রাক্তন মন্ত্রী থেকে বিধায়ক, সাংসদদের উপর ডিম হামলা চলছে? এই ঘটনায় কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের আইনজীবী অতীন্দ্র চৌধুরীর। হাই কোর্টের হস্তক্ষেপ দাবি করেছেন তিনি। মামলায় যুক্ত করা হয়েছে বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষকে। আগামী সপ্তাহে মামলার শুনানি সম্ভাবনা।
এই বিষয়ে আরও খবর
মামলকারীর প্রশ্ন, প্রকাশ্য রাস্তায় বা কর্মসূচিতে জনপ্রতিনিধিদের উপর ডিম হামলা করে ক্রমাগত হেনস্তা কেন করা হচ্ছে? বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন মামলাকারী। এই ঘটনায় নিরপেক্ষ বিচারবিভাগীয় তদন্তের আর্জি জানিয়েছেন তিনি। রাজনৈতিক ব্যক্তিত্বের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিও জানিয়েছেন মামলাকারী। এই ধরনের অনভিপ্রেত আক্রমণ রুখতে হাই কোর্টের জরুরি হস্তক্ষেপও চাওয়া হয়েছে।
প্রসঙ্গত, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিয়ে শুরু। প্রথম সোনারপুরে নিহত কর্মীর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে গিয়ে ডিম হামলার শিকার হন তিনি। পরিস্থিতি এতটাই জটিল হয়েছিল যে হাসপাতালেও ছুটতে হয়েছিল সাংসদকে। তারপর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে ‘ডিম থেরাপি’। তৃণমূলের বিধায়ক, চেয়ারম্যান থেকে কাউন্সিলর, হাতের নাগালে যাকে পাচ্ছেন ডিম নিয়ে তাঁর দিকে ছুটে যাচ্ছে উত্তেজিত জনতা। সোমবার সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটে কালীঘাটে। কালীঘাটে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়েছিলেন বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ। সাড়ে ছ’টা নাগাদ সেখান থেকে বেরোন তিনি। প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে বেরতেই এক যুবক কুণাল ঘোষকে লক্ষ্য করে ডিম ছোড়েন। তিনি নিজেকে বাঁচিয়ে নেওয়ার চেষ্টা করলেও মাথায় লাগে ডিম। এই ঘটনায় ইতিমধ্যেই ২ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে কালীঘাট থানার পুলিশ।
এই ইস্যুতে মঙ্গলবার অমিত শাহকে চিঠি দিয়েছেন সৌগত রায়। তবে প্রথমেই মাওদমন নিয়ে শাহকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। এরপরই জেলায় জেলায় পার্টি অফিসে হামলা থেকে রাজ্যজুড়ে ডিম থেরাপি, সব ইস্যুই তুলে ধরেছেন তিনি। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে বিধায়কের উপর হামলার ঘটনায় তিনি শঙ্কিত বলেই উল্লেখ করেছেন। চিঠিতে শাহকে পরিস্থিতি আয়ত্তে আনার আর্জি জানিয়ে সৌগত লিখেছেন, “বিজেপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে। তাই রাজ্যে শান্তি প্রতিষ্ঠা করার দায়িত্ব আপনাদের।”
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
এমআরপির থেকে বেশি দামে আলু টিক্কি বিক্রি! ৩ লক্ষ টাকা জরিমানা বাংলার শপিং মলের
-
প্রথম ঝলকেই বাজিমাত সানি-প্রীতির, প্রকাশ্যে ‘বাটোয়ারা ১৯৪৭’ ছবির ফার্স্ট লুক
-
রোনাল্ডোর মঞ্চে দ্যুতি ছড়াল কঙ্গো, অঘটনের বিশ্বকাপে আটকে গেল পর্তুগাল
-
ডিম হামলা থেকে বাঁচতে সকালে বসল ‘ভিউ কাটার’! রাতে প্রত্যাহার নিরাপত্তারক্ষী, কালীঘাটে টানটান উত্তেজনা
-
‘ভারত শান্তির পক্ষে’, জেলেনস্কিকে মোদির বার্তা, মস্কো-ওয়াশিংটনের ‘সেতু’ হবেন প্রধানমন্ত্রী?



