আজ ফের দাম বাড়ল পেট্রল ডিজেলের। এই নিয়ে ৯ দিনের মধ্যে তৃতীয়বার। কলকাতায় প্রতি লিটার পেট্রলের দাম বাড়ল ৯৪ পয়সা। লিটার প্রতি ডিজেলের দাম বাড়ল ৯৫ পয়সা। বর্তমানে কলকাতায় পেট্রলের লিটার প্রতি নতুন দাম হল ১১০ টাকা ৬৪ পয়সা। ১ লিটার ডিজেল মিলবে ৯৭ টাকা ০২ পয়সা।
ব্যবধান মাত্র পাঁচ দিনের। তার মধ্যেই আবারও বেড়ে গেল পেট্রল এবং ডিজেলের দাম। গত মঙ্গলবার কলকাতায় পেট্রল-ডিজেলের দাম বেড়েছিল। শনিবার সকালে দেশজুড়ে ফের বাড়ল পেট্রল এবং ডিজেলের দর। প্রত্যেক শহরে বৃদ্ধির হার আলাদা রকমের। চেন্নাই, দিল্লি, মুম্বই সহ দাম বেড়েছে তিলোত্তমায়। মাত্র পাঁচদিন আগে পেট্রল-ডিজেলের দাম বাড়ায় ইতিমধ্যেই মাথায় হাত আমজনতার। বাসের ভাড়া বাড়াতে চেয়ে সরকারকে চিঠি দিচ্ছে বাসচালকদের সংগঠন। এহেন পরিস্থিতিতে ফের মূল্যবৃদ্ধির বোঝা চাপল। শনিবার থেকেই নতুন দাম কার্যকর হয়েছে।
আরও পড়ুন:
দিল্লিতে পেট্রল এবং ডিজেলের দাম যথাক্রমে ৮৭ পয়সা এবং ৯১ পয়সা বেড়েছে। চেন্নাইয়ে এই বৃদ্ধির হার যথাক্রমে ৮২ পয়সা এবং ৮৭ পয়সা। মুম্বইয়ে পেট্রলের দাম বেড়েছে ৯০ পয়সা, ডিজেলের লিটারপ্রতি দর ৯৪ পয়সা বেড়েছে। উল্লেখ্য, ১৫ মে থেকে ২৩ মে অর্থাৎ ৯ দিনের মধ্যে প্রতি লিটারে পেট্রল এবং ডিজেলের দাম প্রায় ৫টাকা বেড়ে গিয়েছে।
সর্বশেষ খবর
-
‘ছোট করব না দাম বাড়াব!’, চিনির দাম বাড়ায় কপালে চিন্তার ভাঁজ শক্তিগড়ের ল্যাংচা ব্যবসায়ীদের
-
‘টক্সিক’-এর অনুষ্ঠানে ধুন্ধুমার! হাসপাতালে আহত পড়ুয়ারা, ভক্তদের খোঁজ নিলেন যশ
-
শরীরজুড়ে আগুনের মতো জ্বালা, পুকুরের জলে ডুবেই স্বস্তি! ১৬ বছরের কিশোরের এই বিরল অসুখ কী?
-
মহারাষ্ট্রের পর দিল্লি, আইফোনের ইএমআই দিতে না পারায় যমুনায় ঝাঁপ নৃত্যশিল্পীর! তারপর…
-
‘টিম ইন্ডিয়ায় তো আর ডাক পাব না!’ চারবার আইপিএল জিতেও অভিমানে অবসর তারকা ক্রিকেটারের