সরকারি কর্মচারী পেনশনভোগীদের জন্য বড় সুখবর। মূল্যবৃদ্ধিতে স্বস্তিবাবদ (ডিয়ারনেস রিলিফ) এরিয়ার দেওয়া হবে। নবান্নের তরফ থেকে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আজ, মঙ্গলবার এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কিন্তু কারা পাবেন এই টাকা? কবে ঢুকবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে? প্রসঙ্গত, দিন কয়েক আগেই সরকার সিদ্ধান্ত নিয়েছে পেনশনভোগীদের এরিয়ারের টাকা মিটিয়ে দেওয়া হবে। পেনশনভোগীদের ২০০৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত এরিয়ারের ৫০ শতাংশ দেবে রাজ্য। সেই কথাই প্রাথমিকভাবে জানানো হয়েছিল। এই মর্মে এদিন নির্দেশিকা জারি হল। এই কথা জানার পরেই খুশির হাওয়া সরকারি কর্মচারী পেনশনভোগীদের।
বিজ্ঞপ্তি অনুসারে জানা গিয়েছে, কলকাতা পুরসভা এলাকার রাজ্য সরকারি পেনশনভোগী ও পারিবারিক পেনশনভোগীরা আপাতত এই বকেয়া পাবেন। তেমনই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। জানা গিয়েছে, ব্যাঙ্কের কাছে পুরনো পেনশন সংক্রান্ত সব তথ্য না থাকায় সম্পূর্ণ হিসেব পেতে সময় লাগছে। সেই কারণেই এই অন্তর্বর্তী ব্যবস্থা। অ্যাকাউন্ট্যান্ট জেনারেল (এজি) পশ্চিমবঙ্গের তথ্য ও নির্ধারিত ডিআর হারের ভিত্তিতে এই বকেয়ার পরিমাণ নির্ধারিত হবে। সেই কথা অর্থ দপ্তর জানিয়েছে।
রাজ্যে সরকার বদলের পরেই বকেয়া নিয়ে ফের চর্চা উঠেছিল। পুরনো নথিপত্র ডিজিটালাইজড না হওয়ায় পেনশনের এরিয়ার দেওয়া নিয়ে সমস্যা হয়েছিল। সেই কথাও শোনা যায়। ইতিমধ্যেই রাজ্য সরকারের সঙ্গে সংগ্রামী যৌথমঞ্চের বৈঠকও হয়েছে। সেখানে বকেয়া মেটানোর কথা জানিয়েছিল নবান্ন। ২০০৮ থেকে ২০১৯ সালের এরিয়ার আটকেছিল। সেই জট কাটানো এবং বয়স্কদের স্বস্তি দেওয়ায় পদক্ষেপ করেছে রাজ্য সরকার। সংশ্লিষ্ট পেনশনারদের অ্যাকাউন্টে সরাসরি পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গিয়েছে, গোটা প্রক্রিয়াটি স্বচ্ছ, গতিশীল, নির্ভুল করতে চায় নবান্ন। ‘ডবলুবিআইএফএমএস-এর অধীনে একটি ‘ব্যাঙ্ক পেনশন ম্যানেজমেন্ট পোর্টাল’ও চালু হয়েছে।
সর্বশেষ খবর
-
দাঙ্গায় মদত, অপপ্রচার! বারুইপুর কাণ্ডে সুজন-সহ ৪ সিপিএম নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ
-
ফের জ্বলছে হরমুজ! ২৪ ঘণ্টায় তৃতীয় জাহাজে হামলা, বিশ বাঁও জলে শান্তিচুক্তি
-
গুরুতর অসুস্থ রাজেশ শর্মা! ভর্তি হাসপাতালে, কী হয়েছে অভিনেতার?
-
রাজ্যে ফের শিক্ষক নিয়োগ, কাউন্সিলিংয়ের দিন ঘোষণা, কী জানাল কমিশন?
-
রণবীরের ‘রামায়ণ’ ব্লকবাস্টার করাতে ‘ব্রহ্মাস্ত্র’ করণ জোহরের! করলেন ২৫৯ কোটির চুক্তি