Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২০ আগস্ট ২০২৬
RG Kar hospital

আর জি করে রোগীর মৃত্যু, চিকিৎসার গাফিলতির অভিযোগ পরিবারে, অবস্থা সংকটজনক ছিল দাবি হাসপাতালের

মৃত যুবকের নাম প্রীতম রায়। বয়স ২৫ বছর। তিনি হাওড়ার বাসিন্দা। শনিবার একটি দুর্ঘটনার শিকার হন প্রীতম। তাঁকে নিয়ে আসা হয় আর জি করে। সাড়ে ৫টা নাগাদ ট্রমা কেয়ারে ভর্তি করা হয় তাঁকে।

রমেন দাস
রমেন দাস

শেষ আপডেট: আগস্ট ১৬, ২০২৬, ১৫:২০

link
রমেন দাস
রমেন দাস

শেষ আপডেট: আগস্ট ১৬, ২০২৬, ১৫:২০

options
link
আর জি করে রোগীর মৃত্যু, চিকিৎসার গাফিলতির অভিযোগ পরিবারে, অবস্থা সংকটজনক ছিল দাবি হাসপাতালের zoom
ফাইল ছবি
Advertisement

আর জি করে চিকিৎসার গাফিলতিতে যুবকের মৃত্যুর অভিযোগ। পরিবারের অভিযোগ চিকিৎসায় দেরি করা হয়েছে। তাতেই মৃত্যু হয়েছে তাঁর। হাসপাতাল থেকেই তাঁর আত্মীয়ের তরফ থেকে সোশাল মিডিয়ায় লাইভ করা হয়। সেখানে মুখ্যমন্ত্রীর কাছে বিষয়ট খতিয়ে দেখার আবেদন করেছেন তাঁরা। অন্যদিকে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আনা হয় যুবকের। চিকিৎসা শুরু হয়। চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু। চিকিৎসায় কোনও অবহেলা করা হয়নি। স্বাস্থ্যদপ্তর বিষয়টি দেখছে। মুখ্যমন্ত্রীর কাছেও খবর গিয়েছে বলে সূত্রের খবর।

পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম প্রীতম রায়। বয়স ২৫ বছর। তিনি হাওড়ার বাসিন্দা। শনিবার একটি দুর্ঘটনার শিকার হন প্রীতম। তাঁকে নিয়ে আসা হয় আর জি করে। সাড়ে ৫টা নাগাদ ট্রমা কেয়ারে ভর্তি করা হয় তাঁকে। কিন্তু রাত সাড়ে দশটা নাগাদ তাঁর মৃত্যু হয়। এরপরই মৃতের পরিবার অভিযোগ তোলে চিকিৎসার গাফিলতিতে যুবকের মৃত্যু হয়েছে।

Advertisement

প্রীতমের এক আত্মীয় সৌভিক সরকার হাসপাতালের ট্রমা কেয়ারের সামনেই সোশাল মিডিয়া লাইভ করে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন। তাঁকে বলতে শোনা যায়, “কোনও দিন আর জি করের পরিস্থিতি বদলাবে না। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও স্বাস্থ্যমন্ত্রীকে বলছি বিষয়টি দেখতে। এমন চিকিৎসা করেছে যে, আত্মীয়কে ফিরিয়ে নিয়ে যেতে পারলাম না।” হাসপাতাল সূত্রে খবর, প্রীতমের শরীরে একাধিক জায়গায় গভীর ক্ষত ছিল। ভেঙে গিয়েছিল দু’পায়ের হাড় ও কোমরের হাড়। প্রচুর রক্তপাত হয়। আশঙ্কাজনক অবস্থাতেই তাঁকে হাসপাতালে আনা হয়। সঙ্গে সঙ্গে চিকিৎসা শুরু হয়। দেওয়া হয় রক্ত। কিন্তু তাঁকে বাঁচানো যায়নি। চিকিৎসাধীন অবস্থায় রাতে আনুমানিক সাড়ে দশটা নাগাদ তাঁর মৃত্যু হয়।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.