Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৪ আষাঢ় ১৪৩৩
  • মঙ্গলবার
  • ৩০ জুন ২০২৬
Nabanna

পয়লা বৈশাখ নয়, ২০ জুনই পশ্চিমবঙ্গ দিবস পালন, কলকাতায় এবার শ্যামাপ্রসাদের মূর্তি, ঘোষণা নবান্নের

এবার থেকে ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস পালন হবে। এদিন সরকারিভাবে নবান্ন থেকে এই কথা ঘোষণা হল। তৃণমূল সরকারের আমলে রাজ্যে পশ্চিমবঙ্গ দিবস পয়লা বৈশাখের দিন পালিত হত। সেই নিয়ে বঙ্গ বিজেপির জোর আপত্তিও ছিল। রাজ্যে পালাবদলের পর বিজেপি ক্ষমতায় এসেছে। তৃণমূল সরকারের আমলের একাধিক নির্দেশ-নিয়ম বদল হচ্ছে।

Advertisement
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: জুন ৩, ২০২৬, ১৪:৩১

link
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: জুন ৩, ২০২৬, ১৪:৩১

options
link
পয়লা বৈশাখ নয়, ২০ জুনই পশ্চিমবঙ্গ দিবস পালন, কলকাতায় এবার শ্যামাপ্রসাদের মূর্তি, ঘোষণা নবান্নের zoom
২০ জুনই পশ্চিমবঙ্গ দিবস পালন, কলকাতায় এবার শ্যামাপ্রসাদের মূর্তি।

এবার থেকে ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস পালন হবে। এদিন সরকারিভাবে নবান্ন থেকে এই কথা ঘোষণা হল। তৃণমূল সরকারের আমলে রাজ্যে পশ্চিমবঙ্গ দিবস পয়লা বৈশাখের দিন পালিত হত। সেই নিয়ে বঙ্গ বিজেপির জোর আপত্তিও ছিল। রাজ্যে পালাবদলের পর বিজেপি ক্ষমতায় এসেছে। তৃণমূল সরকারের আমলের একাধিক নির্দেশ-নিয়ম বদল হচ্ছে। এবার পশ্চিমবঙ্গ দিবসের দিনও বদল হল। এবার থেকে ২০ জুনই পশ্চিমবঙ্গ দিবস পালন হবে। শুধু তাই নয়, কলকাতায় এবার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিও বসবে। ৬ জুলাই শ্যামাপ্রসাদের জন্মবার্ষিকী। সেদিনই মূর্তির জন্য ভূমিপুজো হবে বলে এদিন জানানো হয়েছে। আজ, বুধবার নবান্নে রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ এই ঘোষণা করেছেন।

বঙ্গ বিজেপি বরাবরই ২০ জুন তারিখে পশ্চিমবঙ্গ দিবস পালনে জোর দিয়েছে। তৃণমূল কংগ্রেসের আমলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই তারিখে পশ্চিমবঙ্গ দিবস পালনে ইচ্ছুক ছিলেন না। প্রসঙ্গত, বেশ কয়েক বছর আগে পশ্চিমবঙ্গ দিবস পালন নিয়ে বিজেপি ও তৃণমূলের মধ্যে টানাপোড়েন হয়। সেসময় রাজ্যের শাসকদল তৃণমূল। তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পয়লা বৈশাখের দিন ১৪ এপ্রিল পশ্চিমবঙ্গ দিবস হিসেবে ঘোষণা করে। রাজ্য সরকারের তরফে ওই দিন সেই দিবস পালনও হয়েছে। 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বঙ্গ বিজেপি বরাবরই ২০ জুন তারিখে পশ্চিমবঙ্গ দিবস পালনে জোর দিয়েছে। তৃণমূল কংগ্রেসের আমলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই তারিখে পশ্চিমবঙ্গ দিবস পালনে ইচ্ছুক ছিলেন না। তৃণমূল আমলে পয়লা বৈশাখের দিন পশ্চিমবঙ্গ দিবস পালন হয়েছে।

যদিও বঙ্গ বিজেপির তরফে ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস আলাদা করে পালন করা হয়েছে। এবার পালাবদলের পরে সরকারিভাবেই ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস পালনের জোর সম্ভাবনা আছে। সেই জল্পনা কিছুদিন ধরেই সরকারি মহলে চলছিল। সেই জল্পনাই এদিন সত্য হল। এদিন সরকারি একাধিক ঘোষণা হয়েছে নবান্ন থেকে। রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ জানিয়ে দেন, এবার থেকে ২০ জুনই পশ্চিমবঙ্গ দিবস পালন হবে। 

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিও কলকাতায় এবার বসবে। এদিন নবান্ন থেকে সেই কথাও বলা হল। আগামী ৬ জুলাই শ্যামাপ্রসাদের জন্মবার্ষিকী। সেদিনই ভূমিপুজো হবে বলে জানানো হয়েছে। কলকাতার কোনও একটি অংশে জমি নির্বাচন করে সেই মূর্তি স্থাপিত হবে। সেই কথাও জানানো হয়েছে। শুধু তাই নয়, মমতা জমানায় চালু হওয়া মা ক্যান্টিন এবার ‘মা আহার’। বঙ্গের নতুন বিজেপি সরকার মা ক্যান্টিনের নাম বদলে দিল। তবে এই প্রকল্প এবার আরও বৃহত্তর আকারে আত্মপ্রকাশ করতে চলেছে। রাজ্যের সব প্রান্তেই এবার পাঁচ টাকায় মিলবে পেটপুরে আহার। সব মিলিয়ে ৫০০ ‘মা আহার’ কেন্দ্রের কথা ঘোষণা করল সরকার।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.