সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শহরে ফের ভেঙে পড়ল পুরনো বাড়ি। এন্টালি থানার অন্তর্গত সুরেশ সরকার রোডে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে জরাজীর্ণ বাড়ির একাংশ। আহত দুই। ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। এই নিয়ে বিগত দুই সপ্তাহে ৬টির বেশি বাড়ি ভেঙে পড়ল কলকাতায়।
বৃহস্পতিবার দুপুরে কলকাতা পুরসভার ৫৫ নম্বর ওয়ার্ডের ওই বাড়িটির একাংশ আচমকা ভেঙে পড়ে। প্রাথমিক অনুমান, লাগাতার বৃষ্টির জেরে পুরনো বাড়িটি ক্ষতিগ্রস্ত হয়। ফলে বাড়িটির ভিত দুর্বল হওয়ায় ভেঙে পড়ে একাংশ। তবে ওই বাড়িতে কেউ বাস করতেন কিনা, তা এখনও জানা যায়নি।

বিকট শব্দ শুনে ছুটে আসেন স্থানীয়রা। ঘটনায় আহত দু’জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই চিকিৎসাধীন তাঁরা। তবে আঘাত গুরুতর নয় বলেই খবর। এদিকে বিষয়টি জানার পর ঘটনাস্থলে গিয়ে পৌঁছয় পুরসভার আধিকারিকরা। এলাকাটি পরিষ্কার করার কাজ শুরু হয়েছে।
উল্লেখ্য, লাগাতার বৃষ্টির জেরে শহরে একাধিক পুরনো বাড়ি ভেঙে পড়ার ঘটনা ঘটেছে। পুরসভা জানিয়েছে, পুরনো বাড়ি গুলি নিয়ে একটি তালিকা তৈরি করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। দিনকয়েক আগে উত্তর কলকাতার কাঁকুড়গাছিতে ভেঙে পড়ে একটি পুরনো বাড়ির একাংশ। পাশের বাড়িতে চাঙড় পড়ে আহত হয় ৬ জন। তার মধ্যে রয়েছে দুই শিশু ও তাদের মা।
সর্বশেষ খবর
-
গিরিখাতে পড়ল যাত্রীবাহী বাস, পাকিস্তানে গতির বলি অন্তত ৪০
-
টোল প্লাজায় ধাক্কা এলপিজি ট্যাঙ্কারের, ভয়ংকর বিস্ফোরণে পুড়ে ছাই ৫! প্রকাশ্যে হাড়হিম ভিডিও
-
সলমনের গ্যালাক্সির বাইরে গুলিবৃষ্টির ঘটনায় নয়া মোড়, আত্মসমর্পণের আবেদন গ্যাংস্টার আনমোলের
-
পরনে আইনজীবীর পোশাক, অবশেষে শ্রীরামপুর থানায় হাজিরা অপরূপার
-
অফিস থেকে লুকিয়ে চা-বিস্কুট নিয়ে গিয়েছিলেন বাড়ি! জানাজানি হতেই বরখাস্ত ১৭ বছরের পুরনো কর্মী, তারপর…