গোবিন্দ রায়: পঞ্চায়েত ভোট (Panchayat Election 2023) বয়কট করেছিলেন এলাকার বাসিন্দা। তারপরেও বুথে ভোট পড়েছে ৯৫ শতাংশ। এহেন পরিসংখ্যান দেখে তাজ্জব হাই কোর্টের বিচারপতি অমৃতা সিনহাও। দিলেন তদন্তের নির্দেশও। ৩ আগস্টের মধ্যে দিতে হবে রিপোর্ট।
রাজারহাট নিউটাউন এলাকার জ্যাংড়া-হাতিয়ারা দু’নম্বর পঞ্চায়েত এলাকার বাসিন্দারা বিভিন্ন কারণে ভোট বয়কট করেছিলেন। অথচ ওই এলাকার বুথ আবদুল কালাম আজাদ কলেজে প্রায় ৯৫ শতাংশ ভোট পড়ে। যা দেখে তাজ্জব এলাকার বাসিন্দারা। প্রশ্ন ছিল, বয়কটের পরও এত ভোট পড়ল কীভাবে? নির্বাচনে কারচুপির অভিযোগও করছেন তাঁরা। এনিয়ে হাই কোর্টে মামলা হয়।
[আরও পড়ুন: থাইল্যান্ডের ফেসবুক ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে গিয়ে কলকাতার চিকিৎসকের মৃত্যু, খুন নাকি দুর্ঘটনা?]
মঙ্গলবার সেই মামলার শুনানি ছিল। মামলাকারীদের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বিষয়টি নিয়ে বিচারপতি অমৃতা সিনহার দৃষ্টি আকর্ষণ করেন। রিপোর্ট দেখে বিস্ময় প্রকাশ করেছেন বিচারপতিও।
এদিন বিচারপতি পুরো বিষয়টিতে তদন্তের নির্দেশ দিয়েছেন। পুরো বিষয়টিকে দেখার জন্য একজন দায়িত্বশীল অফিসারকে নিয়োগের নির্দেশ দিয়েছেন আইজি ও ডিজিকে। ৩ আগস্ট বিষয়টি নিয়ে আদালতে রিপোর্ট পেশ করতে হবে।
[আরও পড়ুন: বেলাগাম খরচ, অনিয়মে ব্লক হবে স্বাস্থ্যসাথী কার্ড! কড়া পদক্ষেপ স্বাস্থ্যদপ্তরের]
সর্বশেষ খবর
-
বাংলাদেশের কাছে হারের পর বিরাট জরিমানা অস্ট্রেলিয়ার, কাটা গেল পয়েন্টও! সুবিধা হবে ভারতের?
-
রক্তে ভেজা কমিউনিস্টদের হাত! ‘তিয়ানআনমেনে বেশ হয়েছে’, ছাত্র গণহত্যার সমর্থনে জিনপিং
-
কাবাব না বিষ! ‘ভয়াল’ নমুনা দেখে থ খাদ্য নিরাপত্তা আধিকারিকরা, আতঙ্কে খাদ্যরসিকরা
-
মাওবাদীদের হামলা জেনেও আটকাননি! চিদম্বরমকে ‘নকশাল’ বলে তোপ হিমন্তর, চাইলেন তদন্ত
-
‘দিদি নম্বর ১’-এর জাবরা ফ্যান স্বস্তিকার মেয়ের বিদেশি প্রেমিক! কী সারপ্রাইজ দিলেন ‘হবু জামাই’?