Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৮ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ২৬ আগস্ট ২০২৬
Posta Robbery

পোস্তায় সোয়া কোটি টাকা ডাকাতির পিছনে রাজস্থানের ডাকাত, গ্রেপ্তার ‘টিপার’ হাওলা চক্রের সদস্য

পুলিশ জানিয়েছে, গত বুধবার মধ‌্য কলকাতার পোস্তার কটন স্ট্রিটের একটি হাওলার গদিতে হানা দেয় তিন ডাকাত। কারও মুখে গামছা বাঁধা। কারও মাথায় টুপি। তারা রিভলভার দেখিয়ে কর্মচারীদের কাছ থেকে ১ কোটি ৩০ লাখ টাকা ডাকাতি করে পালায়

অর্ণব আইচ
অর্ণব আইচ

শেষ আপডেট: আগস্ট ২৬, ২০২৬, ১৩:০০

link
অর্ণব আইচ
অর্ণব আইচ

শেষ আপডেট: আগস্ট ২৬, ২০২৬, ১৩:০০

options
link
পোস্তায় সোয়া কোটি টাকা ডাকাতির পিছনে রাজস্থানের ডাকাত, গ্রেপ্তার ‘টিপার’ হাওলা চক্রের সদস্য zoom
প্রতীকী ছবি।
Advertisement

পোস্তায় সোয়া কোটি টাকা ডাকাতির (Posta Robbery) পিছনে হাওলা চক্র! এই ডাকাতির পিছনে রয়েছে রাজস্থানের গ‌্যাং। পোস্তার গদি থেকে ১ কোটি ৩০ লাখ টাকা ডাকাতির ঘটনায় পুলিশের হাতে গ্রেপ্তার ললিত মুন্দ্রা নামে এক হাওলা ব‌্যবসায়ীই। সিসিটিভির ফুটেজ দেখে পুলিশ হাওড়ার সালকিয়া থেকে তাকে গ্রেপ্তার করে। পুলিশের মতে, ওই ব‌্যক্তিই ডাকাতদের ‘টিপার’। ধৃতই রাজস্থান থেকে ডাকাতদের ডেকে নিয়ে এসেছে।

ওই ডাকাতদের সন্ধানে এবার রাজস্থানের বিকানেরে যাচ্ছে কলকাতা পুলিশের টিম। একই সঙ্গে এই ডাকাতির ঘটনার পর ওই হাওলার গদির তিন কর্মীও উধাও। সেই সূত্র ধরে তদন্ত করে আরও চাঞ্চল‌্যকর তথ‌্য এসেছে পুলিশের কাছে। পুলিশ জেনেছে, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, গুজরাতে ওই একই গদি মালিকের হাওলার গদিগুলিতে ডাকাতির ঘটনা ঘটেছে। একেকটি গদি থেকে কয়েক কোটি টাকা করে ডাকাতির অভিযোগ দায়ের হয়েছে। তার উপর গত মে মাসে এই গদি মালিকেরই সার্ভে পার্কের অন‌্য একটি অফিসে লুঠপাটের ঘটনা ঘটে। তাই গদি মালিকের পরিচিত ব‌্যক্তিরাই বার বার ডাকাতি করছে কি না, পুলিশ তা জানার চেষ্টা করছে।

Advertisement

পুলিশ জানিয়েছে, গত বুধবার মধ‌্য কলকাতার পোস্তার কটন স্ট্রিটের একটি হাওলার গদিতে হানা দেয় তিন ডাকাত। কারও মুখে গামছা বাঁধা। কারও মাথায় টুপি। তারা রিভলভার দেখিয়ে কর্মচারীদের কাছ থেকে ১ কোটি ৩০ লাখ টাকা ডাকাতি করে পালায়। প্রাথমিকভাবে তদন্ত করে পুলিশ নিশ্চিত হয় যে, ওই গদি হাওলার। পুলিশ সিসিটিভির ফুটেজ দেখে জানতে পারে যে, তিন ডাকাতকে পথ দেখিয়ে গদির দিকে নিয়ে যাচ্ছে এক ব‌্যক্তি। যতক্ষণ তিনজন ডাকাতি করে, ততক্ষণ ওই ব‌্যক্তিকে একটি দোকানে বসে চা খেতে দেখা যায়। মাঝখানে একজনকে সে ফোনও করে। তার প্রায় সঙ্গে সঙ্গেই তিনজন ডাকাত বাইরে বেরিয়ে আসে। তাদের পিছন পিছন ওই ব‌্যক্তিকে হেঁটে যেতে দেখা যায়।

সেই সূত্র ধরেই পুলিশ জানতে পারে যে, তার নাম ললিত মুন্দ্রা। সে নিজেও হাওলা অপারেটর। সোমবার তার সন্ধানে পুলিশ হাওড়ায় সালকিয়ায় তার বাড়িতে হানা দিয়ে দেখে, সে উধাও। পুলিশের টিম তখনই যায় হাওড়া স্টেশনে। দেখা যায়, গুজরাটগামী গান্ধীধাম এক্সপ্রেসে উঠে বসেছে সে। ট্রেনে ছাড়ার কুড়ি মিনিট আগেই তাকে গ্রেপ্তার করা হয়। জেরার মুখে সে দাবি করে যে, ওই ১ কোটি ৩০ লাখ টাকা হাওলার। ডাকাতরা ডাকাতির পর হাওড়া স্টেশন থেকে মধ‌্যপ্রদেশে পালিয়েছে। যদিও ডাকাতদের বাড়ি রাজস্থানের বিকানেরে, সেই তথ‌্য জানার পরই রাজস্থানে তল্লাশি চালানো হবে বলে জানিয়েছে পুলিশ।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.