Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ আষাঢ় ১৪৩৩
  • শুক্রবার
  • ১০ জুলাই ২০২৬
Kolkata Police DC suspended

সোশাল মিডিয়ায় বিতর্কিত মন্তব্য! সাসপেন্ড কলকাতা পুলিশের ২ ডিসি

কলকাতা পুলিশের ডি সি নর্থ ৩ বিধান সাহা ও ডিসি পোর্ট ২ পার্থ প্রতিম দাসকে সাসপেন্ড করা হয়েছে।

Advertisement
অর্ণব আইচ
অর্ণব আইচ

শেষ আপডেট: জুলাই ১০, ২০২৬, ২১:০৯

link
অর্ণব আইচ
অর্ণব আইচ

শেষ আপডেট: জুলাই ১০, ২০২৬, ২১:০৯

options
link
সোশাল মিডিয়ায় বিতর্কিত মন্তব্য! সাসপেন্ড কলকাতা পুলিশের ২ ডিসি zoom
ফাইল ছবি।

কলকাতা পুলিশের দুই ডিসির বিরুদ্ধে কড়া পদক্ষেপ। সূ্ত্রের খবর, সোশাল মিডিয়ায় বিতর্কিত মন্তব্যের জেরে সিদ্ধান্ত লালবাজারের। দুই পুলিশ কর্তাকে সাসপেন্ড করা হল। কলকাতা পুলিশের ডি সি নর্থ ৩ বিধান সাহা ও ডিসি পোর্ট ২ পার্থ প্রতিম দাসকে সাসপেন্ড করা হয়েছে। লালবাজার সূত্রে খবর, সোশাল মিডিয়ায় একটি ‘বিতর্কিত’ ভিডিও পোস্ট করেছিলেন কলকাতা পুলিশের ডিসি পোর্ট ২ পার্থপ্রতিম দাস। একই অভিযোগ কলকাতা পুলিশের ডি সি নর্থ ৩ বিধান সাহার বিরুদ্ধেও। এরপরই কড়া পদক্ষেপ নিল লালবাজার।

সূত্রের খবর, আগেই কলকাতা পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠকে কমিশনার অজয় কুমার নন্দা স্পষ্ট বার্তা দিয়েছিলেন, পুলিশ আধিকারিকরা যেন সোশাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে সর্বদা সতর্ক থাকেন। কারণ প্রশাসনের তরফে কোনও ভুল বার্তা গেলে, তা সমাজের উপর বিরূপ প্রভাব ফেলে। তাই সোশাল মিডিয়ায় কোনও বিবৃতি বা ভিডিও পোস্ট করার আগে যেন সকলে সচেতন থাকেন। পুলিশ কমিশনারের নির্দেশের পরই অভ্যন্তরীণ স্তরে পুলিশ কর্তাদের কার্যকলাপের তদন্তও শুরু করে লালবাজার। এরপরই দুই ডিসির বিরুদ্ধে সোশাল মিডিয়ায় বিতর্কিত মন্তব্যের অভিযোগ ওঠে। এরপরই কলকাতা পুলিশের ডি সি নর্থ ৩ ও ডিসি পোর্ট ২-এর সাসপেনশনের সিদ্ধান্ত নেয় লালবাজার।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

প্রসঙ্গত, গত মাসেই শ‍্যামপুকুর থানায় কর্মরত একজন এএসআই ও একজন কনস্টেবলকে কর্তব্যে গাফিলতির অভিযোগে সাসপেন্ড করা হয়। পিসিআর ভ‍্যানে ডিউটি করার সময় তাদের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ ওঠে। শ‍্যামপুকুর থানার নজরে আসে বিষয়টি। এরপরই লালবাজার কন্ট্রোল রুমে জানানো হয়। তারপরই দুই পুলিশ কর্মীকে সাসপেন্ড করে বিভাগীয় তদন্ত শুরু হয়। উল্লেখ্য, পালাবদলের পর রাজ্যে ‘আইনের শাসনের প্রতিষ্ঠা’য় পুলিশকে ‘ফ্রি হ্যান্ড’ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নতুন সরকারের আমলে অন্যায়-অপরাধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি মেনে চলার পাশাপাশি রাজধর্ম পালন লালবাজারের।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.