কর্তব্যরত অবস্থায় এনআরএসের নার্সের রহস্যমৃত্যুকে (NRS Nurse Death) কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল থেকে তোলপাড় বাংলা। ঠিক কী ঘটেছিল, কীভাবে মৃত্যু, সবটাই এখনও কার্যত ধোঁয়াশা। আত্মহত্যা না খুন, তাও এখনও জানা যায়নি। তবে সূত্রের খবর, মৃতার স্বামীর বক্তব্যে বেশ কিছু অসংগতি রয়েছে। তবে তাঁদের দাম্পত্যে কোনও সমস্যা ছিল বলে এখনও জানা যায়নি।
জানা গিয়েছে, পূর্ব মেদিনীপুরের বাসিন্দা ওই নার্স। বয়স ৩০ বছর। একটি ম্যাট্রিমনিয়াল সাইটে গাজিয়াবাদের এক যুবকের সঙ্গে পরিচয় হয় ওই নার্সের। ৭-৮ মাসের মাথায় দুই বাড়ির সম্মতিতে ২০২৩ সালে আইনি বিয়ে সারেন তাঁরা। ২০২৫ সালের অক্টোবরে সামাজিক বিয়ে হয় যুগলের। বিয়ের পর স্ত্রীর জন্য কলকাতায় থাকতে শুরু করেন মৃতার স্বামী। তিনি পেশায় অ্যাকাউন্ট্যান্ট। সূত্রে খবর, বিয়ের পর থেকে দমদমে ভাড়া থাকতে শুরু করে ওই দম্পতি। আপাত দৃষ্টিতে সুখেই ছিলেন তাঁরা। কিছুদিন আগে বন্ধুদের সঙ্গে বেনারসে ঘুরতেও গিয়েছিলেন ওই নার্স।
আরও পড়ুন:
জানা গিয়েছে, মৃত্যুর আগেও স্বামীর সঙ্গে কথা বলেছিলেন মৃতা। জানিয়েছিলেন, টানা বৃষ্টিতে কলকাতার বুকে অনেক জল জমেছে। তারপর আর তাঁদের মধ্যে কথা হয়নি বলেই খবর। স্বামী ছাড়া আর কার সঙ্গে কথা হয়েছিল মৃতার, তা জানতে মোবাইল খতিয়ে দেখছেন তদন্তকারীরা। সূত্রের খবর, মৃতার স্বামীর বক্তব্যে বেশ কিছু অসংগতি মিলেছে। তাতেই প্রশ্ন জাগছে, যদি ঘটনাটা আত্মহত্যা হয়ে থাকে তবে এর নেপথ্যে দম্পতির মধ্যেকার কোনও দ্বন্দ্ব নয়তো? যদিও আত্মহত্যা না খুন, তা স্পষ্ট হওয়ার পরই এবিষয়টা পরিষ্কার হবে। উল্লেখ্য, নার্সের মৃত্যর তদন্তে এনআরএস হাসপাতাল ও স্বাস্থ্যদপ্তর একটি অভ্যন্তরীণ কমিটি গঠন করেছে। নীলরতন হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান, এমএসভিপি, নার্সিং সুপারিডেন্ট, ক্লিনিং বিভাগ-সহ কয়েকটি বিভাগের প্রধানদের নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ৭ দিনের মধ্যে রিপোর্ট দেবে এই কমিটি।
সর্বশেষ খবর
-
স্কুলছুট করিনা! ‘আমি বেশিদূর পড়াশোনা করতে পারিনি, জেহ-তৈমুর…’, আপসোস বেবোর
-
প্রাক শিক্ষক দিবসে ১০০ কেজি মাংসে মহাভোজ! জলপাইগুড়ির স্কুলে পড়ুয়াদের ‘মিড ডে মিল’ পরিবেশন শিক্ষকদের
-
পেটের ৭ স্তর কেটে সন্তান জন্ম, চর্চায় মিস ওয়ার্ল্ডের গাউনে মায়ের যন্ত্রণার কাহিনি
-
দোকানের মাল খাঁটি হলে খদ্দের জুটবেই, বলতেন সম্পাদক শরৎচন্দ্র
-
নেপালের বিধ্বংসী বন্যার নেপথ্যে চিন! কোভিডের মতো এবারও দায় এড়াচ্ছে বেজিং