Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
বঙ্গে পালাবদল
Maa Canteen

ডিম-ভাতের সঙ্গে এবার মা ক্যান্টিনে ৫ টাকায় মিলবে মাছ-ভাতও! জানেন কবে থেকে?

নির্বাচনের আগে তৃণমূলের তরফে বারবার দাবি করা হয়েছিল, বিজেপি বাংলার দায়িত্ব পেলে, মানুষের খাদ্যাভ্যাস বদলে দেবে। বাংলার মানুষ মাছ খেতে পারবে না। সেই দাবি যে পুরোপুরি ভিত্তিহীন, ক্ষমতায় আসার পর থেকে আচরণে বারবার তা প্রমাণ করে দিচ্ছে বিজেপি।   

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৪, ২০২৬, ১৫:২৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৪, ২০২৬, ১৫:২৩

options
link
ডিম-ভাতের সঙ্গে এবার মা ক্যান্টিনে ৫ টাকায় মিলবে মাছ-ভাতও! জানেন কবে থেকে? zoom
ডিম-ভাতের সঙ্গে এবার মা ক্যান্টিনে ৫ টাকায় মিলবে মাছ-ভাতও!

করোনাকালে দরিদ্রদের কথা ভেবে তৃণমূল সরকারের উদ্যোগে চালু করা হয়েছিল মা ক্যান্টিন। ৫ টাকায় ভরপেট ডিম-ভাত পেতেন সকলে। বিজেপি ক্ষমতায় আসতেই মেনুতে বদল আনার সিদ্ধান্ত। মন্ত্রী দিলীপ ঘোষ জানালেন, এবার ৫ টাকায় মিলবে মাছ-ভাত। মনে করা হচ্ছে, মেনুতে মাছ রেখে বিজেপি বোঝাতে চাইছে, তৃণমূল দীর্ঘদিন ধরে তাঁদের ভুল বুঝিয়েছে। ভয়ের পরিবেশ তৈরির চেষ্টা করছে। 

বছর ছয়েক আগে এক অদ্ভুত পরিস্থিতির সম্মুখীন হয়েছিল গোটা বিশ্ব। করোনার ঢেউ আছড়ে পড়েছিল বাংলাতেও। গোটা দেশে লাগু হয়েছিল লকডাউন। সেই সময় বহু মানুষ ভয়ংকর আর্থিক সমস্যার সম্মুখী হয়েছিলেন। সেই সময় অভাবীদের কথা মাথায় রেখে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মা ক্যান্টিন (Ma Canteen) চালু করেছিলেন। সেখানে ৫ টাকায় দেওয়া হয় ডিম-ভাত। এই উদ্যোগে বহু মানুষ উপকৃত হয়েছেন। বর্তমানে রাজ্যের রাশ বিজেপি সরকারের হাতে। স্বাভাবিকভাবেই বিভিন্ন ক্ষেত্রে বদল হচ্ছে। নয়া নিয়ম লাগু করা হচ্ছে। সেই তালিকায় এবার মা ক্যান্টিনও। 

Advertisement

রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ জানিয়েছে, এবার মা ক্যান্টিনের মেনুতে বদল করা হবে। আপাতত ৫ টাকাতেই মিলবে মাছ-ভাত। সেই সঙ্গে বাড়ানো হবে পরিমাণও। যাতে অর্থের অভাবে কাউকে অভুক্ত বা আধপেটা খেয়ে থাকতে না হয়। সব বাঙালি যাতে মাছের স্বাদ পান। কিন্তু কবে থেকে নতুন মেনু মিলবে মা ক্যান্টিনে? এপ্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, “মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই নির্দেশ দিয়ে দিয়েছেন। ফলে এর মধ্যেই মা ক্যান্টিনে চালু হয়ে যাবে নতুন পদ। তবে ডিমও মিলবে।” অনেকেরই মনে প্রশ্ন, ৫ টাকাতেই কি মিলবে মাছ? দিলীপ ঘোষ জানিয়েছেন, আপাতত দর-বৃদ্ধির কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। পরবর্তীতে খরচ বাড়লে সরকার ভাববে। উল্লেখ্য, নির্বাচনের আগে তৃণমূলের তরফে বারবার দাবি করা হয়েছিল, বিজেপি বাংলার দায়িত্ব পেলে, মানুষের খাদ্যাভ্যাস বদলে দেবে। বাংলার মানুষ মাছ খেতে পারবে না। সেই দাবি যে পুরোপুরি ভিত্তিহীন, ক্ষমতায় আসার পর থেকে আচরণে বারবার তা প্রমাণ করে দিচ্ছে বিজেপি।   

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.