Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৭ আষাঢ় ১৪৩৩
  • সোমবার
  • ১৩ জুলাই ২০২৬
Kolkata Police

পুলিশ কুকুরদের পাত থেকে বাদ রেড মিট! মেনুতে বাড়তি কী থাকছে?

লালবাজারের সুত্র জানিয়েছে, তাদের জন্য আগামী এক বছরে ৩৮ লক্ষ ৭৬ হাজার ৪৮০ টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার।

Advertisement
অর্ণব আইচ
অর্ণব আইচ

শেষ আপডেট: জুলাই ১৩, ২০২৬, ১০:১৬

link
অর্ণব আইচ
অর্ণব আইচ

শেষ আপডেট: জুলাই ১৩, ২০২৬, ১০:১৬

options
link
পুলিশ কুকুরদের পাত থেকে বাদ রেড মিট! মেনুতে বাড়তি কী থাকছে? zoom
AI দ্বারা নির্মিত ছবি।

পুলিশ কুকুরের মেনুতে পরিবর্তন। বাদ পড়ল রেড মিট। প্রত্যেকদিন তাদের মেনুতে থাকবে মুরগির মাংসই। এ ছাড়াও স্কোয়াডের সারমেয়দের জন্য বরাদ্দ করা হয়েছে অতিরিক্ত পরিমাণ টক দই। আরও যোগ হয়েছে স্যামন মাছের তেল ও টাটকা ফল। তাদের পাতে প্রত্যেকদিন একটি করে ডিম আবশ্যিক। আর মেনুতে থাকছে টাটকা সবজি। এই বছর ডগ খুনির সন্ধান বা বিস্ফোরকের খোঁজ। তার সঙ্গে রয়েছে ভিআইপি ও ভিভিআইপিদের নিরাপত্তা। পুলিশের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ডগ স্কোয়াড। প্রত্যেকদিন তাদের জন্য বরাদ্দ রয়েছে উন্নতমানের খাবার। কলকাতা পুলিশের ডগ স্কোয়াডে রয়েছে প্রায় ৪০টি সারমেয়।

লালবাজারের সুত্র জানিয়েছে, তাদের জন্য আগামী এক বছরে ৩৮ লক্ষ ৭৬ হাজার ৪৮০ টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। তার সঙ্গে বলেও দেওয়া হয়েছে যে, প্রত্যেক পুলিশ কুকুরকে কোন ধরনের খাবার কত পরিমাণ দেওয়া হবে। মানুষের খাদ্যের মানের মতোই যেন পুলিশের কুকুরের খাদ্যের মান বজায় থাকে। সাধারণভাবে ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ অ্যানিম্যাল অ্যান্ড ফিশারি সায়েন্সের প্রাণী পুষ্টি বিভাগের নির্দেশ মেনেই সারমেয় বাহিনীকে খাবার দেওয়া হয়। সেইমতো বরাত দেওয়া হয় ঠিকাদারদের। আবার কোনও পুলিশ কুকুর যদি অসুস্থও হয়ে পড়ে, তবে চিকিৎসকদের নির্দেশ অনুযায়ীই তাদের ডায়েট তৈরি করে দেওয়া হয়।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

প্রত্যেক সারমেয়র জন্য দইয়ের পরিমাণ বাড়ানো হয়েছে। আগে তাদের বরাদ্দ ছিল মাসে দেড় কিলো করে টক দই। এখন সেই পরিমাণ বেড়ে হয়েছে সওয়া দু’কিলো। শুধু গরমেই নয়, সারা বছরের বিভিন্ন সময় তাদের দই দেওয়া হতে পারে। মেনুতে যোগ হয়েছে মরশুমি ফল। প্রত্যেক মাসে একেকজনের জন্য বরাদ্দ তিন কিলো টাটকা ফল, যা টক হবে না। যোগ হয়েছে স্যামন মাছের তেল।

এই বছর পুলিশের সারমেয়দের জন্য প্রত্যেক মাসে বরাদ্দ হয়েছে শুধু মুরগির মাংস। গত বছর একেকটি কুকুরের জন্য বরাদ্দ ছিল তিন কিলো করে রেড মিট ও ন’কিলো মুরগির মাংস। এবার রেড মিট বাদ দিয়ে প্রত্যেকটি সারমেয়র জন্য মাসে বরাদ্দ করা হয়েছে ১২ কিলো মুরগির মাংস। সেই মাংসে যেন রং বা প্রিজারভেটিভ না থাকে। সাধারণত প্রত্যেকদিন সিদ্ধ করা মুরগির মাংস তাদের ভাতের সঙ্গে মেখে খেতে দেওয়া হয়। সঙ্গে প্রত্যেকদিন একটি করে ডিম থাকে তাদের পাতে। ডগ স্কোয়াডের প্রত্যেক সদস্যের জন্য মাসে বরাদ্দ নামী ব্র্যান্ডের দেড় কিলো বিস্কুট। যাতে স্নেহজাতীয় পদার্থ কম থাকবে। একেকটি কুকুরের জন্য মাসে বরাদ্দ করা হয়েছে ৬ কিলো করে ডালিয়া। তার সঙ্গে মাসে তিন কিলো করে ভাল মানের আতপ চাল। অনেক সময়ই তাদের ভাতের সঙ্গে ডাল সিদ্ধ করে মেখে দেওয়া হয়। তার সঙ্গে থাকে বিভিন্ন ধরনের মরশুমি সবজিও। তাই প্রত্যেক পুলিশ কুকুরের জন্য মাসে ৭৫০ গ্রাম মসুর ডাল, তিন কিলো টাটকা সবজি, রান্নার জন্য ১৫০ গ্রাম নুন, দেড়শো গ্রাম হলুদ, ৩০০ গ্রাম রসুন, ১২০ মিলিলিটার তেল বরাদ্দ রয়েছে। প্রত্যেক সারমেয়র দাঁত শক্ত করার জন্য মাসে দেড় কিলো করে পরিষ্কার হাড়েরও বরাত দেওয়া হয়েছে। দইয়ের পরিমাণ বাড়ানো হয়েছে। আগে তাদের বরাদ্দ ছিল মাসে দেড় কিলো করে টক দই। এখন সেই পরিমাণ বেড়ে হয়েছে সওয়া দু’কিলো। শুধু গরমেই নয়, সারা বছরের বিভিন্ন সময় তাদের দই দেওয়া হতে পারে। মেনুতে যোগ হয়েছে মরশুমি ফল। প্রত্যেক মাসে একেকজনের জন্য বরাদ্দ তিন কিলো টাটকা ফল, যা টক হবে না। যোগ হয়েছে স্যামন মাছের তেল। সপ্তাহে তিন দিন অন্তত ১০ গ্রাম করে এই তেল তাদের ড্রপারে করে খাওয়ানো হবে বলে জানিয়েছে পুলিশ।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.