রাজ্যের ক্ষমতায় আসার পর প্রথমবার বাঙালির শ্রেষ্ঠ উৎসব বিজেপি সরকারের। সনাতন ঐতিহ্য মেনে দুর্গাপুজোর আয়োজনে হাত বাড়িয়েছে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন প্রশাসন। সোমবারই পুজো উদ্যোক্তাদের সঙ্গে প্রস্তুতি বৈঠকে বসেছেন মুখ্যমন্ত্রী। আর তার ঠিক আগে সরকারি আমন্ত্রণপত্রে মা দুর্গার ছবি নিয়ে তৈরি হল নয়া বিতর্ক। দশভুজার ১১ হাত বিশিষ্ট ছবি ঘিরে বিতর্ক শুরু হতেই ঢাল হয়ে আসরে নামলেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। তাঁর মন্তব্য, ‘‘এজেন্সি ছাপতে গিয়ে ভুল করেছে। এসব কি রাজনীতির বিষয়? সংশোধন করে নেবে।” এনিয়ে কটাক্ষ করেছেন সিপিএমের তরুণ নেতা শতরূপ ঘোষও।

আরও পড়ুন:
সাংবাদিকদের প্রশ্নের মুখে শমীক বলেন, ‘‘মা দুর্গা আরও শক্তিশালী হয়ে গেছেন! যদিও আমি বিজ্ঞাপনটি দেখিনি। দেখুন কোন এজেন্সি ছাপতে গিয়ে ভুল করেছে। এগুলো কি রাজনীতির বিষয়? সংশোধন করে নেবে।”
সোমবার মিলন মেলা প্রাঙ্গনে মুখ্যমন্ত্রীর পুজো বৈঠকের আগে বিভিন্ন উদ্যোক্তাদের কাছে পৌঁছেছিল সরকারি আমন্ত্রণপত্র। তাতে যে দুর্গার ছবি রয়েছে, তিনি একাদশভুজা! ১১টি হাতে একটি অস্ত্র অতিরিক্ত, তবে তা বোঝা যাচ্ছে না। আর এনিয়েই বিতর্ক তৈরি হয়। বিষয়টি সর্বপ্রথম নজরে আনেন সিপিএম নেতা শতরূপ ঘোষ। তিনি কটাক্ষ করে বলেন, ‘‘একটা চমৎকার সরকারী বিজ্ঞাপন! এখানে মা দুর্গার এগারোটা হাত। দেবতাদের পক্ষ থেকে দুর্গাকে দশ হাতে অস্ত্র দেওয়া হয়েছিল অসুর বধের জন্য। আর বিজেপি সরকারের পক্ষ থেকে ঠাকুরকে একটা এক্সট্রা হাত দেওয়া হয়েছে, পুজোর সময় বাঙালির উপর কেউ নিরামিষ খাওয়ার ফতোয়া জারি করতে এলে তাকে কানের গোড়ায় থাবড়া মেরে প্যান্ডেল এবং বাংলা থেকে বের করে দেওয়ার জন্য।”
এরপরই বিষয়টি নিয়ে হস্তক্ষেপ করেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। সাংবাদিকদের প্রশ্নের মুখে শমীক বলেন, ‘‘মা দুর্গা আরও শক্তিশালী হয়ে গেছেন! যদিও আমি বিজ্ঞাপনটি দেখিনি। দেখুন কোন এজেন্সি ছাপতে গিয়ে ভুল করেছে। এগুলো কি রাজনীতির বিষয়? সংশোধন করে নেবে।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘সরকে চুনর’-এর পর ‘খেলনা বিমান’ বিতর্ক, নোরার বিরুদ্ধে তিন কোটির মানহানির মামলা
-
‘চাইনি সিনিয়ররা ডার্বি খেলুক’, বলছেন ইস্টবেঙ্গল কোচ, জয় না পেয়ে আক্ষেপ লাল-হলুদে
-
ফের দ্বারকা নদের পাড়ে সন্ধ্যারতি, কৌশিকী অমাবস্যায় কীভাবে সাজছে তারাপীঠ
-
যাদবপুর ক্যাম্পাসে ‘দেশপ্রেম’ বার্তা এসএফআইয়ের, ‘দেশদ্রোহী’ তকমার জবাবে হাতিয়ার গণসঙ্গীত
-
মহিলা হঠাও! আইফেল টাওয়ার সফরের আগে ‘শর্ত’ হিন্দু সংস্থার, প্রতিবাদে বন্ধ বিখ্যাত স্থাপত্য