দীর্ঘ জল্পনার পর সুরুচি সংঘে পুজোর হাতবদল। বিশ্বাস ব্রাদার্স জমানার ইতি ঘটিয়ে দায়িত্বে দমদম উত্তরের বিজেপি বিধায়ক সৌরভ শিকদার। আর তিনি নয়া কমিটির সম্পাদক হতেই প্রশ্ন, এবার কি তবে বদলে যাবে পুজোর শিল্পীও? আগের মতোই কি মাঠজুড়ে হবে পুজো? দেবী আরাধনায় আর কী কী পরিকল্পনা সুরুচির?
কলকাতায় নামজাদা পুজোগুলোর বেশিরভাগের সঙ্গেই জড়িয়েছিল তৃণমূল আমলের নেতা-মন্ত্রীদের নাম। রাজ্যে পালাবদলের পর একের পর এক নেতা-মন্ত্রীর ঠিকানা হয়েছে শ্রীঘরে। কারও কারও আবার টিকি খুঁজে পাওয়া যাচ্ছে না। এমন পরিস্থিতিতে সুরুচির পুজোর ভবিষ্যৎ নিয়েও ওঠে প্রশ্ন। তবে শহরের একাধিক পুজোর মতোই রথের আগে বদলে গেল সুরুচির কমিটিও। যদিও জানা গিয়েছে, নতুন গড়া কমিটিতে আগের কমিটির অনেকেই রয়েছেন। সৌরভ শিকদার এদিন জানিয়েছেন, “আমরা সবাইকে নিয়ে পুজো করব। আমরা-ওরায় বিশ্বাসী নই। সুরুচির পুজো মানে এলাকাবাসীর পুজো।”
আরও পড়ুন:
দক্ষিণ কলকাতার নামজাদা পুজোগুলির অন্যতম সুরুচি সংঘে পুজোর ক’টা দিন যেন ‘গ্ল্যামার দুনিয়া’। ভিভিআইপিদের আনাগোনা। কমিটির সঙ্গে সঙ্গে কি এবার তাহলে ‘ভিভিআইপি পুজো’র ছবিটাও বদলে যাবে?
আর শিল্পী? গতবারের মতো এবারও কি সুরুচির মণ্ডপ সৃজনের দায়িত্বে অনির্বাণই? কারণ ইতিমধ্যেই নাকি পুরনো কমিটির সঙ্গে কথা হয়েছিল তাঁর। তারপর নানা ডামাডোলের মধ্যে পুজোর কাজে কোনও অগ্রগতিই হয়নি। তবে সূত্রের খবর, এবার শিল্পী অনির্বাণের ভাবনাতেই গড়ে উঠবে মণ্ডপ ও প্রতিমা। আগামী কাল, মঙ্গলবার পুজো সংক্রান্ত বৈঠক আছে। ওই বৈঠকের পরই পুজোর থিম এবং শিল্পীর নাম ঘোষণা করা হবে বলে খবর।
দক্ষিণ কলকাতার নামজাদা পুজোগুলির অন্যতম সুরুচি সংঘে পুজোর ক’টা দিন যেন ‘গ্ল্যামার দুনিয়া’। ভিভিআইপিদের আনাগোনা। কমিটির সঙ্গে সঙ্গে কি এবার তাহলে ‘ভিভিআইপি পুজো’র ছবিটাও বদলে যাবে? পুজো প্রসঙ্গে কমিটির সম্পাদক সৌরভ বলেন, “১৬ তারিখ রথের দিন সুরুচি সংঘের খুঁটিপুজো। যেমন পুজো, তেমনই থাকবে। তফাৎ একটাই, আগে ভিআইপি কালচারের পুজো ছিল। এবার থেকে সুরুচিতে সর্বজনীন পুজো হবে।”
পাশাপাশি তিনি সাফ জানিয়ে দেন, এবার আর মাঠ জবরদখল করে সুরুচি সংঘের দুর্গাপুজো হবে না। এলআইসির থেকে শুধুমাত্র পুজোর সময় মাঠ ভাড়া নেওয়া হবে। অর্থাৎ, পুরনো শিল্পীর হাত ধরে নতুন মোড়কে দুর্নীতি মুক্ত পুজো জনসাধারণকে উপহার দেওয়াই লক্ষ্য সৌরভ শিকদার অ্যান্ড কোম্পানির।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
চাপের মুখে ভারতের সাহায্য নিতে রাজি নেপাল, আটকে পড়া ভারতীয়দের হাল-হকিকত জানাল দিল্লি
-
‘মমতার অধঃপতন হয়েছে’, দল ছেড়ে প্রথম কর্মসূচিতেই তৃণমূলনেত্রীকে নিশানা কাকলির
-
‘ককরোচ’-সহ পড়ুয়াদের আন্দোলনই ‘টার্নিং পয়েন্ট’, সিপিএমের প্লেনামে নতুন পথের হদিশ
-
চালকের অশ্লীল স্পর্শ! চলন্ত অটো থেকে লাফিয়ে সম্ভ্রম বাঁচালেন তরুণী
-
‘কেন এরকম করল?’ বিশ্বকাপ জিতিয়েও বাদ, বোর্ডের সিদ্ধান্তে অবসরের কথাও ভাবেন হতাশ সূর্য