উচ্ছেদে নিয়ে চাপানউতোরের মাঝে হকারদের জন্য সুখবর। হকার্স জয়েন্ট অ্যাকশন কমিটির রাজ্য সভাপতি অসিত সাহা জানালেন, অক্টোবর অর্থাৎ পুজো পর্যন্ত হকার উচ্ছেদ হবে না বলেই আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অর্থাৎ সাময়িক স্বস্তিতে হকাররা।
রেল ও রাজ্য সরকারের জমি দীর্ঘদিন ধরে বেআইনিভাবে দখল করে বহু মানুষ ব্যবসা করছে। বহু পরিবার রেলের জায়গা দখল করে সংসারও পেতেছেন। রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পরই সেই জায়গা দখলমুক্ত করার সিদ্ধান্ত নেয়। কলকাতার একাধিক বহু প্রাচীন মার্কেট- শিয়ালদহের শিশির মার্কেট, ধর্মতলার হগ মার্কেট, বিভিন্ন সেতুর নিচের ব্যবসায়ী ও বাসিন্দাদের উচ্ছেদের নোটিস দেওয়া হয়। কানাঘুষো শোনা যাচ্ছিল, কোপ পড়তে পারে কলেজ স্ট্রিটে রাস্তার উপরের দোকানগুলোতেও। যদিও পরবর্তীতে জানা যায়, তা সঠিক নয়। এই হকার উচ্ছেদের জল গড়ায় হাই কোর্ট পর্যন্ত। যদিও হাই কোর্টের প্রক্রিয়া সময়সাপেক্ষ হওয়ায় মামলা চলাকালীন একাধিক এলাকায় চলে বুলডোজার। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় বহু দোকান। যদিও পরবর্তীতে ৩১ জুলাই পর্যন্ত হকার উচ্ছেদে স্থগিতাদেশ দেয় কলকাতা হাই কোর্ট।
আরও পড়ুন:
জানা যাচ্ছে, উচ্ছেদ নিয়ে গতকাল অর্থাৎ শুক্রবার হকার্স জয়েন্ট অ্যাকশন কমিটির সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হকার্স জয়েন্ট অ্যাকশন কমিটির রাজ্য সভাপতি অসিত সাহার দাবি, শুভেন্দু অধিকারী আশ্বাস দিয়েছেন মানবিকতার খাতিয়ে উৎসবের মরশুম শেষ হওয়ার আগে কোনও হকারকে সরানো হবে না। তবে রেলের হকার উচ্ছেদের বিষয়টি কেন্দ্রের আওতাভুক্ত। সে বিষয়ে মুখ্যমন্ত্রীকে রেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার অনুরোধ জানানো হয়েছে। নবান্নে বৈঠকের পর শনিবার জনতার দরবারেও মুখ্যমন্ত্রীর সঙ্গে এবিষয়ে কথা বলেন অসিত সাহা। সেখানেও মুখ্যমন্ত্রীর তরফে আপাতত হকার উচ্ছেদ না করার আশ্বাস দেওয়া হয়েছে বলেই খবর।
সর্বশেষ খবর
-
সিগনাল ভাঙলেই এআইয়ের সাহায্যে কড়া ব্যবস্থা, হুঁশিয়ারি মন্ত্রী অর্জুনের
-
মায়ের মন! খিদের জ্বালায় কাঁদছে ১৭ দিনের শিশু, বুকে নিয়ে স্তন্যপান করালেন মন্ত্রী, ভিডিও ভাইরাল
-
জেন জি-র সঙ্গে দূরত্ব কমাতে বিশেষ উদ্যোগ, কী করছে মোদি সরকার?
-
আরএসএসের বৈঠকে জেন জি নিয়ে কথা, প্রথমবার নীতিন নবীনের উপস্থিতি নিয়ে জোর চর্চা
-
সেবাশ্রয়ের নামে একাধিক দুর্নীতি! আরও বিপাকে অভিষেক, ৩ চিকিৎসককে জেরা পুলিশের