Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৯ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২৭ আগস্ট ২০২৬
CM Suvendu Adhikari

রাজ্যে উড়ল প্যালেস্তাইনের পতাকা! ‘জাতীয় মর্যাদার সঙ্গে আপস নয়’, কড়া বার্তা শুভেন্দুর

গোটা রাজ্যজুড়ে মোট ২টি বিদেশি পতাকা বাজেয়াপ্ত করা হয়েছে বলেই খবর।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৬, ২০২৬, ২৩:৪৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৬, ২০২৬, ২৩:৪৭

options
link
রাজ্যে উড়ল প্যালেস্তাইনের পতাকা! ‘জাতীয় মর্যাদার সঙ্গে আপস নয়’, কড়া বার্তা শুভেন্দুর zoom
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ফাইল ছবি
Advertisement

নবী দিবসে রাজ্যে উড়ল প্যালেস্তাইনের পতাকা। সোশাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে এই ঘটনার তীব্র বিরোধিতা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর সাফ বার্তা, জাতীয় মর্যাদার সঙ্গে কোনওভাবেই আপস করা যাবে না।

বুধবার এক্স হ্যান্ডলে মুখ্যমন্ত্রী লেখেন, ” পশ্চিমবঙ্গ সরকার প্রত্যেক সম্প্রদায়ের ধর্মবিশ্বাস, মতপ্রকাশ এবং সাংস্কৃতিক আচার-অনুষ্ঠানের স্বাধীনতা সুরক্ষায় দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। মিলাদ-উন-নবী উপলক্ষে রাজ্যজুড়ে ধর্মীয় পতাকার পাশাপাশি আমাদের গর্বের জাতীয় পতাকা ভারতের তেরঙ্গা পূর্ণ স্বাধীনতা ও যথাযথ সম্মানের সঙ্গে বহন করা হয়েছে। একইসঙ্গে, সামাজিক সম্প্রীতি বিঘ্নিত করার বা পবিত্র ধর্মীয় অনুষ্ঠানকে বহিরাগত রাজনৈতিক প্রচারের জন্য অপব্যবহারের যে কোনও প্রচেষ্টার বিরুদ্ধে আমাদের প্রশাসনের জিরো টলারেন্স নীতি রয়েছে। অননুমোদিত বিদেশি পতাকা বাজেয়াপ্ত করে, এফআইআর দায়ের করে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি প্রক্রিয়া শুরু করার জন্য ইসলামপুর জেলা পুলিশ যে দ্রুত ও দৃঢ় পদক্ষেপ নিয়েছে, তার জন্য আমি তাদের প্রশংসা করি। সমগ্র রাজ্যে মাত্র দু’টি পতাকা বাজেয়াপ্ত করা হয়েছে।”

Advertisement

তিনি আরও লেখেন, “ধর্মীয় অনুষ্ঠান বিশ্বাস ও ভ্রাতৃত্বের বিষয় – বিদেশি ভূ-রাজনৈতিক স্বার্থ বা বিভাজনমূলক প্রচারের নয়। পূর্ববর্তী সরকারের আমলে তোষণনীতির কারণে এ ধরনের কর্মকাণ্ড অভ্যাসগতভাবে প্রশ্রয় পেত। আইনশৃঙ্খলা ও জাতীয় মর্যাদার সঙ্গে আপস করে তোষণনীতির সেই যুগ এখন শেষ। বাংলার প্রত্যেক নাগরিকের শান্তিপূর্ণভাবে উপাসনা ও ধর্মীয় উৎসব পালনের অধিকার সুরক্ষিত থাকবে। একইসঙ্গে, আইনের কঠোর প্রয়োগও নিশ্চিত করবে বিজেপি সরকার।” রাজ্যজুড়ে মিছিল ও ধর্মীয় শোভাযাত্রা সুষ্ঠুভাবে পরিচালনা এবং সম্পূর্ণ শান্তিপূর্ণ ও ঘটনাবিহীনভাবে অনুষ্ঠান সম্পন্ন করার জন্য রাজ্য ও কলকাতা পুলিশের প্রশংসাও করেন তিনি।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.