গোবিন্দ রায়: ওবিসি সংরক্ষণ ইস্যুতে আদালত অবমাননা মামলায় কলকাতা হাই কোর্ট যে রায় দিয়েছে, তা রাজ্য অক্ষরে অক্ষরে পালন করবে বলে আশা করছে উচ্চ আদালত। বৃহস্পতিবার এই মামলার শুনানিতে এমনই মন্তব্য করেছেন বিচারপতি রাজাশেখর মান্থা। তাঁর বক্তব্য, ”কলেজে ভর্তি হোক বা নিয়োগ, রাজ্য সমস্ত ক্ষেত্রেই রাজ্য কলকাতা হাই কোর্টের নির্দেশ মানবে, এটাই প্রত্যাশিত।” আগামী ৪ জুলাইয়ের মধ্যে এনিয়ে হলফনামা দিতে হবে রাজ্যকে। ওইদিনই পরবর্তী শুনানি।
সংরক্ষণ রায়ের পরই রাজ্যের কলেজগুলিতে ভর্তির বিজ্ঞপ্তি জারি করেছে সরকার। অনলাইন পোর্টালে ফর্মপূরণের ক্ষেত্রে ওসিবি-এ ও ওবিসি-বি শ্রেণিভাগ করে ভর্তি নেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলে ফের হাই কোর্টের দ্বারস্থ হন মামলাকারীরা। বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চে এদিন সেই শুনানি চলাকালীন রাজ্য জানায়, ভর্তি সংক্রান্ত যে পোর্টাল প্রথমে খোলা হয়েছিল আদালতের নির্দেশের পরে তাতে পরিবর্তন আনা হয়েছে। এখনই ওবিসি-এ, ওবিসি-বি শ্রেণীবিন্যাসকে বিবেচনার মধ্যে আনছে না। সুপ্রিম কোর্টের রায়ের ভিত্তিতেই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। রাজ্যের সওয়ালের প্রেক্ষিতে বিচারপতির পর্যবেক্ষণ, আদালত মনে করছে যে ২০১০ সালের আগে পর্যন্ত যারা ওবিসি তালিকাভুক্ত ছিল, তাদের আবেদনও গ্রহণ করা হবে।
আসলে এই সংক্রান্ত মামলা শীর্ষ আদালতেও চলছে। ওবিসির শ্রেণিবিন্যাস নিয়ে সুপ্রিম কোর্ট চূড়ান্ত রায় ঘোষণার পর এনিয়ে পদক্ষেপ করবে রাজ্য সরকার। আপাতত কলেজে ভর্তির ক্ষেত্রে ওবিসির কোনও শ্রেণিভাগ করছে না রাজ্য। এনিয়ে রাজ্যকে হলফনামা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা। ৪ জুলাইয়ের মধ্যে তা দিতে হবে। ওইদিন এই মামলার পরবর্তী শুনানি।
সর্বশেষ খবর
-
যশস্বীর রান আউটের জন্য দায়ী রাহুল! কী বলছেন প্রাক্তন ক্রিকেটাররা?
-
দাউদাউ আগুনে পুড়ছে মস্কো! আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলী, ইউক্রেনের ভয়ংকর ড্রোন হামলার ভিডিও প্রকাশ্যে
-
দেবদত্ত-জুরেলের ব্যাটে শ্রীলঙ্কায় রানের পাহাড়ে ভারত, বৃষ্টির ঝুঁকিতেও কেন ডিক্লেয়ার নয় গম্ভীরদের?
-
অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষীর ফ্ল্যাটে আরব-পাকিস্তানের মুদ্রা! আন্তর্জাতিক যোগ? তদন্তে পুলিশ
-
পারিবারিক অনুষ্ঠানের ভিড়ে সন্তানের সঙ্গে এই ৫ কাজ করছেন? চোকাতে হতে পারে চরম মূল্য!