সরকার বদলাতেই সর্বত্র সরিয়ে ফেলা হয়েছে আগের সরকারের আনা বিশ্ববাংলার ‘ব’ লোগো। আর এবার সেই ‘ব’ লেখা পতাকা সরে যাচ্ছে পশ্চিমবঙ্গের উচ্চ পদস্থ আমলাদের(আইএএস) গাড়ির সামনের ড্যাশবোর্ড থেকে। বদলে লাগানো হচ্ছে নীল রঙের পতাকায় অশোকচক্রের প্রতীক। ইতিমধ্যেই এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন। আগের পতাকাটি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই ডিজাইন করেছিলেন। আয়তাকার, লেজাকৃতি এবং ত্রিভুজাকার-এই তিন ধরনের পতাকার ব্যবহার হয়ে আসছিল এতদিন। নতুন সরকার ক্ষমতায় আসার পর এবার এই ‘ব’ লেখা পতাকা খুলে ফেলা হয়।
ট্রাফিক আইন ভঙ্গ করলে পতাকা দেখিয়ে কোনও ছাড় বা বিশেষ সুবিধা নেওয়া যাবে না। কোনও আধিকারিকের নামে কোন পতাকা ইস্যু হয়েছে এবং কোন গাড়িতে তা ব্যবহার হচ্ছে, তার পূর্ণাঙ্গ তথ্যভাণ্ডার সংরক্ষণ করবে নবান্ন।
আরও পড়ুন:
নবান্নের নির্দেশিকায় বলা হয়েছে, রাজ্য সরকারের আইএএস আধিকারিকদের সরকারি গাড়িতে বিশেষ ধরনের পতাকা ব্যবহার করতে হবে। সরকারি কাজে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক স্তরের বৈঠকে অংশ নেওয়ার সময় আধিকারিকদের পরিচয় ও মর্যাদা স্পষ্ট করার উদ্দেশ্যেই এই ব্যবস্থা চালু করা হচ্ছে। আধিকারিকের পদমর্যাদা অনুযায়ী পতাকার নকশা ও আকৃতি আলাদা হবে। মুখ্যসচিব, অতিরিক্ত মুখ্যসচিব, প্রধান সচিব ও সমমর্যাদার আধিকারিকরা গাঢ় নীল রঙের আয়তাকার পতাকা ব্যবহার করবেন। সুপার টাইম স্কেল-এর আধিকারিকরা গাঢ় নীল রঙের লেজযুক্ত পতাকা ব্যবহার করবেন। কমিশনার ও সমমর্যাদার জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভগ্রেড/সিলেকশন গ্রেডের আধিকারিকরা গাঢ় নীল রঙের ত্রিভুজাকার পতাকা ব্যবহার করবেন। ডিভিশনাল কমিশনারদের জন্য আয়তাকার এবং জেলাশাসকদের জন্য ত্রিভুজাকার পতাকা নির্ধারণ করা হয়েছে।
একইসঙ্গে বিজ্ঞপ্তিতে এই পতাকার গুরুত্ব বুঝিয়ে জানানো হয়েছে, পতাকা গাড়ির বনেটের মাঝখানে বা সামনের গ্রিলে নির্দিষ্ট স্ট্যান্ডে লাগাতে হবে। শুধুমাত্র সরকারি দায়িত্ব পালনের সময়ই গাড়িতে পতাকা ব্যবহার করা যাবে। পতাকা সব সময় পরিষ্কার ও ভালো অবস্থায় রাখতে হবে। ট্রাফিক আইন ভঙ্গ করলে পতাকা দেখিয়ে কোনও ছাড় বা বিশেষ সুবিধা নেওয়া যাবে না। কোনও আধিকারিকের নামে কোন পতাকা ইস্যু হয়েছে এবং কোন গাড়িতে তা ব্যবহার হচ্ছে, তার পূর্ণাঙ্গ তথ্যভাণ্ডার সংরক্ষণ করবে নবান্ন। একইসঙ্গে সেই তথ্য জাতীয় সড়ক কর্তৃপক্ষ, কলকাতা পুরসভা এবং কলকাতা পুলিশের সঙ্গেও ভাগ করে নেওয়া হবে। ইতিমধ্যেই নতুন নকশার পতাকা এসে গিয়েছে। তা গাড়ির সামনে লাগানোর কাজও শুরু হয়েছে।
সর্বশেষ খবর
-
জন্মদিনে শ্যামাপ্রসাদের মূর্তির চাহিদা তুঙ্গে, ভাগ্য ফিরেছে কালনার দারুশিল্পীর!
-
বলিউডে রণবীরের ‘প্রলয়’, ‘ডন’ বিতর্কে মৌনব্রত কাটিয়ে কবে শুটিং ফ্লোরে ফিরবেন?
-
‘ট্রাস্টে মুসলিম থাকলে ওরা গুলি করে মারত’, রাম মন্দিরের টাকা চুরি ইস্যুতে সরব ওয়েইসি
-
বর্ণবিদ্বেষের বেদনা থেকে ভালোবাসার চাষ, ফুটবলের লতায়পাতায় বিশ্বগ্রাম
-
ভিক্টোরিয়া হাউসের সামনে সভা নয়, তৃণমূলের দুই শিবিরকেই ২১ জুলাইয়ে ‘না’ পুলিশের