সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোশাল মিডিয়ার ভিডিও নয়, হিন্দু হওয়ার কারণেই প্রার্থী তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে নাম। হুমায়ুন কবীরের জনতা উন্নয়ন পার্টির বিরুদ্ধে এমনই অভিযোগ নিশা চট্টোপাধ্যায়ের (Nisha Chatterjee)। দলের পদক্ষেপের জন্য সামাজিক হেনস্তার শিকার হতে হচ্ছে বলেও উষ্মাপ্রকাশ করলেন তিনি।

তৃণমূল সাসপেন্ড করার পরই ভরতপুরের বিধায়ক জানিয়েছিলেন ২২ ডিসেম্বর নতুন দল ঘোষণা করবেন তিনি। বিধানসভা নির্বাচনে একশোর বেশি আসনে প্রার্থীও দেবেন। পূর্বঘোষণা মতো সোমবার নিজের দল ঘোষণা করেন হুমায়ুন কবীর। আগামী নির্বাচন অর্থাৎ ২৬ এর বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে ১০ আসনে প্রার্থীর নামও ঘোষণা করেন তিনি। বালিগঞ্জের প্রার্থী হিসেবে তিনি ঘোষণা করেছিলেন নিশা চট্টোপাধ্যায়ের নাম। রাত পোহাতেই বদলে যায় ছবি। হুমায়ুন (Humayun Kabir) জানান, তাঁর দলের হয়ে ভোটের লড়াইয়ে নামবেন না নিশা। কারণ হিসেবে জানানো হয়, নিশার কিছু ভিডিও প্রকাশ্যে এসেছে যা দেখার পর এই সিদ্ধান্ত নেওয়াই ঠিক মনে হয়েছে তাঁর।
মঙ্গলবার এই ইস্যুতেই মুখ খুললেন নিশা চট্টোপাধ্যায়। তিনি বলেন, “আচমকা আমার ভিডিও নিয়ে কথা হচ্ছে। চারপাশের লোক নানারকম কথা বলছে। হুমায়ুন চাচা বলেছিলেন প্রার্থী হতে, তাই হয়েছিলাম। আচমকা নানারকম কথা বলছেন।” তবে নিশার দাবি, ভিডিও নয় হিন্দু হওয়ার কারণেই এই পদক্ষেপ হুমায়ুনের দলের। তাঁর কথায়, “আমি হিন্দু বলে বাদ পড়েছি। সেকুলার পার্টি হলে এটা হত কি? আমি তো বাবরির পাশে ছিলাম। তাহলে ওরা কেন এটা করল?”
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার