Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৪ আষাঢ় ১৪৩৩
  • মঙ্গলবার
  • ৩০ জুন ২০২৬
Mothabari Case

খুনের চেষ্টা-সহ একাধিক ধারা, মোথাবাড়ি মামলায় ২৩ জনের বিরুদ্ধে চার্জশিট এনআইএ-র

মোথাবাড়ি কাণ্ডে মোট ১২টি মামলা দায়ের হয়েছিল।

Advertisement
অর্ণব আইচ
অর্ণব আইচ

শেষ আপডেট: জুন ৩০, ২০২৬, ১৯:২৮

link
অর্ণব আইচ
অর্ণব আইচ

শেষ আপডেট: জুন ৩০, ২০২৬, ১৯:২৮

options
link
খুনের চেষ্টা-সহ একাধিক ধারা, মোথাবাড়ি মামলায় ২৩ জনের বিরুদ্ধে চার্জশিট এনআইএ-র zoom
ফাইল ছবি।

মোথাবাড়িতে বিচারকদের হেনস্তার মামলার তদন্তে আরও একধাপ এগিয়ে গেল এনআইএ। মোথাবাড়ির অশান্তির ঘটনায় ২টি মামলায় চার্জশিট পেশ করল জাতীয় তদন্তকারী সংস্থা। মঙ্গলবার বিচারভবনে বিশেষ এনআইএ আদালতে চার্জশিট পেশ করা হয়। দু’টি মামলায় মোট ২৩ জনের বিরুদ্ধে চার্জশিট পেশ করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে রয়েছে খুনের চেষ্টার ধারাও।

জানা গিয়েছে, দুটি মামলার মধ্য়ে একটি মামলায় ২২ জনের বিরুদ্ধে এবং আর একটি মামলায় ১ জন অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট পেশ করেছে এনআইএ। প্রথম মামলায় ৫৪ পাতা এবং দ্বিতীয় মামলায় ১১ পাতার চার্জশিট পেশ করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে খুনের চেষ্টা, সরকারি কর্মীর উপর হামলা, হেনস্তা, সরকারি কর্মীকে কর্তব্য পালনে বাধা দেওয়া, বেআইনিভাবে আটকে রাখা, সরকারি কাজে বাধা দান-সহ একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। অভিযুক্ত হিসেবে ২৩ জনকে দেখানো হয়েছে চার্জশিটে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

মোথাবাড়ি কাণ্ডে (Mothabari Case) মোট ১২টি মামলা দায়ের হয়েছিল। এর আগে চলতি মাসের শুরুতে মোথাবাড়ি কাণ্ডের ৪টি মামলায় মোট ৩১ জনের বিরুদ্ধে চার্জশিট পেশ করে এনআইএ। চারটি মামলায় যথাক্রমে ৩, ১৫, ১০ এবং ৩ জন অভিযুক্তের নাম ছিল। তার মধ্যে একটি চার্জশিটে নাম ছিল মূল অভিযুক্ত মোফাক্কেরুল ইসলাম ও একরামুল বাদনানির। মঙ্গলবার মোথাবাড়ি কাণ্ডে আরও দুটি মামলায় চার্জশিট দিল এআইএ। তার মধ্যে একটি চার্জশিটে রয়েছে রিঙ্কু আড়ির নাম। এখনও পর্যন্ত ১২টির মধ্যে ৬টি মামলায় চার্জশিট দাখিল করল জাতীয় তদন্তকারী সংস্থা।

উল্লেখ্য, এসআইআর পর্ব চলাকালীন উত্তপ্ত হয়ে ওঠে মালদহের কালিয়াচকের মোথাবাড়ি এলাকা। সমস্ত নথি থাকা সত্ত্বেও নাম বাদ দেওয়া হচ্ছে, এই অভিযোগে বিডিও অফিসের ভিতরে এসআইআরের কাজে নিযুক্ত বিচারকদের ঘণ্টার পর ঘণ্টা আটকে রাখা হয়। এছাড়াও ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান বিক্ষোভকারীরা। বিচারকদের উদ্ধার করে নিয়ে যাওয়ার সময় তাঁদের গাড়িতেও হামলার ঘটনা ঘটে। মহিলা বিচারক সহ অন্যান্য বিচারকদের হেনস্তার ঘটনায় তদন্তভার হাতে নেয় এনআইএ।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.