মোথাবাড়িতে বিচারকদের হেনস্তার ঘটনায় আরও এক কংগ্রেস নেতাকে গ্রেপ্তার করল এনআইএ। গতকাল কলকাতায় এনআইএ-র দপ্তরে তলব করা হয়েছিল কংগ্রেস নেতা সায়েম চৌধুরীকে। জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হল তাঁকে। ছাব্বিশের বিধানসভা নির্বাচনে মোথাবাড়ি কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী ছিলেন সায়েম। তাঁর বিরুদ্ধে মোথাবাড়ি কাণ্ডে উসকানি দেওয়ার অভিযোগ উঠেছে।
ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার প্রতিবাদে গত পয়লা এপ্রিল কালিয়াচকের মোথাবাড়িতে বিডিও অফিসের ভিতরে এসআইআর-এর কাজে নিযুক্ত বিচারকদের আটকে রাখার ঘটনা ঘটে। বাইরে জড়ো হয়ে ব্যাপক বিক্ষোভ দেখান বিক্ষোভকারীরা। বিচারকদের উদ্ধার করে নিয়ে যাওয়ার সময় তাঁদের গাড়িতে হামলার ঘটনাও ঘটে। এই ঘটনার তদন্ত করছে এনআইএ। তদন্তকারীদের দাবি, মোথাবাড়ির ঘটনায় (Mothabari Case) গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল সায়েমের। তদন্তকারীরা ধৃত কংগ্রেস প্রার্থীর ওই দিনের একাধিক ভিডিও হাতে পেয়েছেন। সেই ভিডিওগুলিতে তাঁকে উসকানিমূলক বক্তব্য রাখতে শোনা যাচ্ছে। এমনকী বিচারকদের গাড়িতে হামলার ঘটনাতেও তাঁর ভূমিকা রয়েছে বলে জানিয়েছেন তদন্তকারীরা।
আরও পড়ুন:
মোথাবাড়ি কাণ্ডে মোট ৭২ জনকে গ্রেপ্তার করেছে এনআইএ। এই ঘটনায় গত এপ্রিল মাসে সায়েমকে ডেকে জিজ্ঞাসাবাদ করেছিল এনআইএ। তাঁকে প্রায় ১০ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। সেই সময় তাঁর মোবাইল ফোনটিও বাজেয়াপ্ত করা হয়েছিল। কিন্তু কোনও পোক্ত তথ্যপ্রমাণ না থাকায় তাঁকে সেই সময় ছেড়ে দেওয়া হয়। এরপর ফের তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য কলকাতার দপ্তরে তলব করে এনআইএ। দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর গতকাল তাঁকে গ্রেপ্তার করেন তদন্তকারীরা। সায়েম আগেই অভিযোগ তুলেছিলেন, তাঁকে ফাঁসানোর চেষ্টা চলছে। তবে বিজেপি নয়, তৃণমূল তাঁকে ফাঁসাচ্ছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
তামাক বা নিকোটিন থাকলেই নিষিদ্ধ গুটখা-পান মশলা! জনস্বাস্থ্যে কোন রাজ্যে বড় সিদ্ধান্ত?
-
চারটি জনপ্রিয় প্ল্যান বন্ধ করল এয়ারটেল, গ্রাহকদের খরচ বাড়বে ১৬%!
-
১০ হাজারের বেশি রোজগারে মিলবে না অন্নপূর্ণা! আরও একাধিক শর্ত বাঁধলেন মুখ্যমন্ত্রী
-
প্রকাশ্যে মহিলা ভক্তের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে বিতর্কে নিকিতা! মুখ খুলেই ফের বিস্ফোরণ ঘটালেন নায়িকা
-
মমতার দেওয়া ‘বাংলা’ নয়, ওয়েস্ট বেঙ্গলও নয়, রাজ্যের নাম কী হওয়া উচিত? সংসদে বললেন শমীক