সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কয়েকঘণ্টা হাসপাতালে বেডে শুয়ে যমে-মানুষে লড়াই। শেষরক্ষা হল না। প্রাণ গেল নিউটাউনের তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মী দ্বৈপায়ন ভট্টাচার্যের। বুধবার দুপুরে অফিসের ৬ তলা থেকে ঝাঁপ দেন তিনি।
জানা গিয়েছে, দ্বৈপায়নবাবু ও তাঁর স্ত্রী একই বহুজাতিক সংস্থায় কর্মরত ছিলেন। নিহতের সহকর্মীদের তরফে পাওয়া খবর অনুযায়ী, তাঁর স্ত্রী ওই সংস্থার বেশ শীর্ষস্তরের কর্মী ছিলেন। দ্বৈপায়ন অবশ্য তেমন বড় কোনও পদে ছিলেন না। পেশাগত ক্ষেত্রে বেশ কয়েকদিন কিছু জটিলতার মধ্যেই কাটছিল দ্বৈপায়নের। তাই মানসিক অবসাদে ভুগছিলেন। সে কারণেই সম্ভবত চরম সিদ্ধান্ত নেন বছর পঞ্চাশের ওই ব্যক্তি। তাঁর আকস্মিক মৃত্যুতে হতচকিত সহকর্মীরা। বাঁধ মানছে না তাঁর স্ত্রীর চোখের জলও।
উল্লেখ্য, প্রতিদিনের মতো বুধবার সকালেও অফিসে যান দ্বৈপায়ন। সকাল থেকে স্বাভাবিকই ছিলেন। দুপুরে অন্যান্য সহকর্মীদের সঙ্গে মধ্যাহ্নভোজও সারেন। এরপর সকলের অলক্ষ্যে ৬ তলায় চলে যান। কিছুক্ষণের মধ্যে তাঁর সহকর্মীরা জানতে পারেন, বহুতল থেকে ঝাঁপ দিয়েছেন দ্বৈপায়ন। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়। নিয়ে যাওয়া হয় নিউটাউনের একটি হাসপাতালে। সেখানে বেশ কয়েকঘণ্টা চিকিৎসাও চলে। তবে আঘাত অত্যন্ত গুরুতর ছিল তাঁর। তাই শেষরক্ষা হয়নি। মৃত্যু হয় দ্বৈপায়নের।
সর্বশেষ খবর
-
যশস্বীর রান আউটের জন্য দায়ী রাহুল! কী বলছেন প্রাক্তন ক্রিকেটাররা?
-
দাউদাউ আগুনে পুড়ছে মস্কো! আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলী, ইউক্রেনের ভয়ংকর ড্রোন হামলার ভিডিও প্রকাশ্যে
-
দেবদত্ত-জুরেলের ব্যাটে শ্রীলঙ্কায় রানের পাহাড়ে ভারত, বৃষ্টির ঝুঁকিতেও কেন ডিক্লেয়ার নয় গম্ভীরদের?
-
অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষীর ফ্ল্যাটে আরব-পাকিস্তানের মুদ্রা! আন্তর্জাতিক যোগ? তদন্তে পুলিশ
-
পারিবারিক অনুষ্ঠানের ভিড়ে সন্তানের সঙ্গে এই ৫ কাজ করছেন? চোকাতে হতে পারে চরম মূল্য!