শুধু ‘শিখা ইন’ নয়, ঠিক তার উলটো দিকে আরও একটা হোটেল ছিল মালিক বীরেশ্বর মিত্রের। সেই হোটেলের কর্মীরাই প্রথম দেখেন ‘শিখা ইন’-এ দাউদাউ করে জ্বলছে লেলিহান শিখা। তাঁরাই ঘড়ির কাঁটায় ৩ টে নাগাদ মালিককে ফোন করেন। কিন্তু প্রথমে তিনি ধরেননি। তারপর বন্ধ করে দেন মোবাইল। সেই থেকেই বেপাত্তা বীরেশ্বর।
এই বিষয়ে আরও খবর
কলকাতার বুকে দাঁড়িয়ে রয়েছে একাধিক ছোট হোটেল। একেবারে ঘুপচি ঘর। সরু সিঁড়ি। অধিকাংশেরই ভাড়া ৫০০ টাকার মধ্যে। তাই পকেটের কথা ভেবে আর নিরাপত্তার কথা চিন্তা না করেই অনেকেই সেখানে থাকেন। তার পরিণতি কতটা ভয়ংকর হতে পারে তা বুধবার সকালে ফের দেখল তিলোত্তমা। জানা গিয়েছে, নিউ মার্কেটের মির্জা গালিব স্ট্রিটে মোট দুটি হোটেল ছিল বেহালার বীরেশ্বর মিত্রের। একটি ‘শিখা ইন’, অন্যটি ‘জাপন’। দুটোই একেবারে ছোট্ট জায়গায়। ‘শিখা ইনে’র একেবারে উলটোদিকেই রয়েছে ‘জাপন’। মঙ্গলবার রাত তিনটে নাগাদ তিনতলা ‘জাপন’-এর কর্মীরাই দেখেন উলটো দিকের হোটেলে দাউদাউ করে জ্বলছে আগুন। হোটেল কর্মী ইন্দ্রদেব পাসওয়ান জানান, সঙ্গে সঙ্গে তিনি ফোন করেন মালিক বীরেশ্বরকে। কিন্তু তিনি ফোন ধরেননি। কিছুক্ষণ পর আবারও ফোন করা হলেও লাভ হয়নি। এদিকে ততক্ষণে বিরাট আকার নিয়েছে আগুন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে দমকল।

ইন্দ্রদেব পাসওয়ান জানান, এরপর থেকেই তাঁর মালিকের ফোন সুইচড অফ। একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনও লাভ হয়নি। তিনি বেপাত্তা। এখন তাঁর খোঁজে পুলিশ। ইন্দ্রদেব জানান, তাঁদের হোটেলের নন এসি ঘরের ভাড়া ৫০০ থেকে ৬০০ টাকা। এসি ঘর পাওয়া যায় ৮০০ টাকায়। ফলে বাংলাদেশ থেকে চিকিৎসার জন্য কলকাতায় আসা বহু মানুষ এই হোটেলে থাকেন। কারণ একটাই, সস্তা। আর পয়সা বাঁচাতে গিয়ে প্রাণের তোয়াক্কা করার কথা কারও ভাবনাতেও আসে না। আর তার পরিণতি কী হতে পারে, তা আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল ‘শিখা ইন’।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত বিক্রি! এক সপ্তাহে তদন্ত শেষের নির্দেশ হাই কোর্টের
-
শোভনের হাতে পায়েস মুখ, সোহিনীর সাধভক্ষণে কী ছিল মেনুতে?
-
অন্নপূর্ণার আবেদন ‘আন্ডার প্রসেস’, বাতিল হবে না তো? জেনে নিন এই সময়ে কী করণীয়
-
যাত্রী স্বাচ্ছন্দ্যই মূল, ঢেলে সাজানো হচ্ছে শিয়ালদহ-বহরমপুর ডিভিশন
-
সোশাল মিডিয়ার ‘পরীক্ষা’য় কেন্দ্রীয় মন্ত্রীদের রিপোর্ট কার্ড, ‘ফ্রেন্ডস’ ভিডিও ডিলিটেও ফার্স্ট বয় মোদি!



