দেশে নতুন করে থাবা বসিয়েছে করোনা। উব্দেগ বাড়িয়ে এবার রাজ্যেও! করোনা আক্রান্ত ১০ বছরের বালক ভর্তি কলকাতার বেসরকারি হাসপাতালে। হাসপাতাল সূত্রের খবর, শনিবার সকালেই তাকে ভর্তি করানো হয়েছে। তার বাড়ি দক্ষিণ কলকাতার গড়িয়ায়। জ্বর, কাশি ও শ্বাসকষ্টের মতো উপসর্গ নিয়ে তাকে হাসপাতালে আনা হয়েছিল। সন্দেহ হতেই চিকিৎসকরা সোয়াব টেস্ট করেন। সেখানেই রিপোর্ট পজিটিভ আসে, জানা যায় ওই বালকটি করোনা আক্রান্ত। এরপর শিশুটিকে আইসিইউ-র আইসোলেশন ইউনিটে স্থানান্তর করা হয়।
শিশু বিশেষজ্ঞ সাহেলি দাশগুপ্ত জানিয়েছেন, ‘শিশুটি গত তিন-চার দিন ধরে জ্বর, সর্দি ও কাশিতে ভুগছিল। এক্স-রে পরীক্ষায় তার ডান ফুসফুসে নিউমোনিয়ার লক্ষণ পাওয়া গিয়েছে। ভাইরাল পরীক্ষায় সার্স কোভিড পজিটিভ এসেছে। তার মাকেও আইসোলেশনে রাখা হয়েছে।’
আরও পড়ুন:
শিশু বিশেষজ্ঞ সাহেলি দাশগুপ্ত জানিয়েছেন, ‘শিশুটি গত তিন-চার দিন ধরে জ্বর, সর্দি ও কাশিতে ভুগছিল। এক্স-রে পরীক্ষায় তার ডান ফুসফুসে নিউমোনিয়ার লক্ষণ পাওয়া গিয়েছে। ভাইরাল পরীক্ষায় সার্স কোভিড পজিটিভ এসেছে। যেহেতু করোনা একটি ভাইরাসজনিত রোগ, তাই অ্যান্টিবায়োটিকের পরিবর্তে তাকে নেবুলাইজেশন-সহ মেডিক্যাল সাপোর্টে রাখা হয়েছে। শিশুটির মাকেও আইসোলেশনে রাখা হয়েছে। চিকিৎসকরা তাঁরও কোভিড টেস্টের করার পরিকল্পনা রয়েছে।’
চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন যে, এখন শিশুদের জ্বর, সর্দি-কাশি হচ্ছেই। কোভিড নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। তাঁরা উল্লেখ করেছেন যে, যদিও কয়েকটি রাজ্যে নতুন করে করোনা সংক্রমণের খবর পাওয়া যাচ্ছে, তবুও অধিকাংশ ক্ষেত্রেই সংক্রমণ মৃদু প্রকৃতির এবং হাসপাতালে ভর্তির হারও কম। বিশেষজ্ঞরা এই পর্যায়ে বড় কোনও ঢেউয়ের আশঙ্কা করছেন না।
দেশেও চিন্তা বাড়াচ্ছে করোনা। অন্ধ্রপ্রদেশে ২৬ জুন থেকে ১৬ জুলাইয়ের মধ্যে ১২ জনের করোনায় আক্রান্ত হওয়ার খবর মিলেছে। এছাড়াও কোমর্বিডিটি থাকা ৪ জন রোগীর মৃত্যু হয়েছে। রাজ্যের স্বাস্থ্য কমিশনার বৃহস্পতিবার এই তথ্য দিয়েছেন। এই ঘটনায় নতুন করে কোভিড আতঙ্ক ছড়াচ্ছে সাধারণ মানুষের মধ্যে।
সর্বশেষ খবর
-
স্প্যানিশ ফুটবলের নবজাগরণের নায়ক, ফুয়েন্তের কোচিং দর্শন শুধু তিকিতাকায় সীমাবদ্ধ নয়
-
উদ্বাস্তু কলোনি থেকে বিশ্বজয়, ইয়ামালের স্বপ্নের জীবনেতিহাস
-
স্পেনের কাছে হেরে স্বপ্নভঙ্গ মেসির
-
‘ঈশ্বরে’র প্রমাণ করার কিছু নেই! হেরেও চিরবিজয়ীই লিও মেসি
-
ফাইনালের হাফটাইমে জমকালো সমাপ্তি অনুষ্ঠান, শাকিরা-জাস্টিনদের সঙ্গে নজরকাড়া রোনাল্ডিনহোরা