Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩০ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ১৬ আগস্ট ২০২৬
New AC Local

শিয়ালদহ-বারাসত শাখায় নতুন এসি লোকাল, কোন, কোন স্টেশনে দাঁড়াবে? জানুন টাইম টেবিল

নতুন এসি লোকাল ছাড়াও একাধিক লোকাল ট্রেনের পরিষেবা বৃদ্ধি করা হয়েছে।

সোমনাথ রায়
সোমনাথ রায়

শেষ আপডেট: জুলাই ১, ২০২৬, ২০:০৫

link
সোমনাথ রায়
সোমনাথ রায়

শেষ আপডেট: জুলাই ১, ২০২৬, ২০:০৫

options
link
শিয়ালদহ-বারাসত শাখায় নতুন এসি লোকাল, কোন, কোন স্টেশনে দাঁড়াবে? জানুন টাইম টেবিল zoom
নিজস্ব চিত্র।
Advertisement

আরও একটি নতুন এসি লোকাল পাচ্ছে শিয়ালদহ ডিভিশন। এবার ট্রেনটি চলবে বারাসত শাখায়। শিয়ালদহ থেকে মিলবে পরিষেবা। আপ ও ডাউন পরিষেবা শুরু হবে। বুধবার সাংবাদিক বৈঠক করে এ কথা জানাল শিয়ালদহ ডিভিশনের ডিআরএম। এই ঘোষণার পর খুশির হাওয়া এই শাখায় যাতায়াত করা যাত্রীদের।

রেল জানিয়েছে, অফিস টাইমে চালানো হবে এই এসি লোকাল। সকাল ১০টা ৩০ মিনিটে ট্রেনটি ছাড়বে শিয়ালদহল থেকে। সেটি বারাসত পৌঁছবে ১১টা ১৮ মিনিট নাগাদ। তারপর ফিরতে পথে বারাসত থেকে ট্রেনটি ছাড়বে ১১টা২৯ মিনিটে। শিয়ালদহ পৌঁছবে ১২টা ১৭ মিনিটে। কোথায় কোথায় থামবে ট্রেনটি? জানানো হয়েছে, বিধাননগর রোড, দমদম জংশন, দমদম ক্যান্টনমেন্ট, বিরাটি ও মধ্যমগ্রাম স্টেশনে থামবে। ক্রমাগত যাত্রীসংখ্যা বৃদ্ধি ও ব্যস্ত সময়ে ট্রেনগুলিকে ভিড় কমানোর লক্ষ্যেই এই পরিষেবা চালু করা হয়েছে বলে জানিয়েছে রেল।

Advertisement

নতুন এসি লোকাল ছাড়াও একাধিক লোকাল ট্রেনের পরিষেবা বৃদ্ধি করা হয়েছে। রেলের তরফে জানানো হয়েছে, ৩৩৩১৯ বারাসাত–হাসনাবাদ এখন থেকে বারাসাতের পরিবর্তে দমদম ক্যান্টনমেন্ট থেকে বিকেল ৫টা ২৪মিনিটে ছাড়বে। সন্ধ্যা ৭টা ২০ মিনিটে হাসনাবাদে পৌঁছাবে। এতে মেট্রোর সঙ্গে সংযোগ আরও সহজ হবে বলে দাবি রেলের। পাশাপাশি বারাসাত–দমদম ক্যান্টনমেন্ট নতুন লোকাল পরিষেবাও চালু হচ্ছে।

শিয়ালদহ–ডায়মন্ড হারবার শাখা দু’টি নতুন পরিষেবা চালু হচ্ছে। শিয়ালদহ থেকে ডায়মন্ড হারবার পর্যন্ত একটি নতুন ট্রেন চলবে। সন্ধ্যা ৬টা ২০ মিনিটে সেটি ছাড়বে। ডায়মন্ড হারবারে পৌঁছবে রাত ৮টা ১ মিনিটে। অন্যদিকে ডায়মন্ড হারবার ও সোনারপুরের মধ্যে চলবে নতুন ট্রেন। ট্রেনটি ছাড়বে রাত ৮টা ২০ মিনিটে। সোনারপুর পৌঁছাবে ৯টা ১৪ মিনিটে। এ ছাড়াও বর্তমানে স্পেশাল হিসেবে চলা সোনারপুর–ডায়মন্ড হারবার ও ডায়মন্ড হারবার–শিয়ালদহ স্পেশাল পরিষেবাকে নিয়মিত করা হবে। ৩৪৪২০ শিয়ালদহ–সোনারপুর লোকালের পরিষেবা ক্যানিং পর্যন্ত সম্প্রসারিত করা হচ্ছে। ট্রেনটি সকাল ৯টা ৫০মিনিটে শিয়ালদহে থেকে ছাড়বে। এ ছাড়া ক্যানিং থেকে সকাল ১১টা ৩০ মিনিটে নতুন লোকাল পরিষেবা চালু হবে। 

আরও জানানো হয়েছে, বারুইপুর–লক্ষ্মীকান্তপুর শাখায় শিয়ালদহ–বারুইপুর লোকাল এখন লক্ষ্মীকান্তপুর পর্যন্ত চলবে। ট্রেনটি সন্ধ্যা ৭টা ৫৬ মিনিটে শিয়ালদহ থেকে ছেড়ে রাত ৯টা ২৭ মিনিটে লক্ষ্মীকান্তপুর পৌঁছাবে। অন্যদিকে বারুইপুর–সোনারপুর পরিষেবা এখন লক্ষ্মীকান্তপুর থেকে রাত ৯টা ৩৫মিনিটে শুরু হয়ে ১০টা ৩৮মিনিটে সোনারপুর পৌঁছাবে।

শিয়ালদহ-কৃষ্ণনগর শাখায় পরিষেবাও সম্প্রসারিত করা হচ্ছে। রাতে কৃষ্ণনগরগামী ট্রেনের অভাব দূর করতে ৩১৬২৯ শিয়ালদহ–রানাঘাট লোকালের পরিষেবা কৃষ্ণনগর পর্যন্ত বাড়ানো হচ্ছে। ট্রেনটি শিয়ালদহ থেকে ছাড়বে রাত ১০টা ৮ মিনিটে। রাত ১২টা ২৩ মিনিটে কৃষ্ণনগরে পৌঁছাবে। পরীক্ষামূলক ভাবে এই পরিষেবা শুরু করা হচ্ছে। ফেরার পথে ৩১৬১৪ ট্রেনটি এখন রানাঘাটের পরিবর্তে কৃষ্ণনগর থেকে ভোর ৫টা ৩৪ মিনিটে ছাড়বে। সোমবার থেকে শুক্রবার পর্যন্ত পরিষেবা মিলবে। অন্যদিকে রানাঘাট-শান্তিপুরের সঙ্গে আমঘাটার পরিষেবা আরও মজবুত করতে ৩১৫৮৫ রানাঘাট–শান্তিপুর–কৃষ্ণনগর লোকালকে আমঘাটা পর্যন্ত সম্প্রসারিত করা হচ্ছে। যার ফলে দিগনগর এলাকার যাত্রীরা উপকৃত হবেন। 

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.