সরকার বদল হতেই জাতীয় শিক্ষা নীতির আওতায় বাংলা। রাজ্যের সরকারি শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শুধু তাই নয়, রাজ্যের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিকেও কড়া বার্তা দিয়েছেন তিনি। আজ, সোমবার ধনধান্য অডিটোরিয়ামে মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকের কৃতিদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল রাজ্য সরকারের তরফে। মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকের কৃতিদের সংবর্ধনা অনুষ্ঠানে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর।
এই বিষয়ে আরও খবর
রাজ্যে বিজেপি সরকার গঠনের পরেই জাতীয় শিক্ষা নীতি লাগু হয়েছে। জাতীয় শিক্ষানীতি নিয়ে চুক্তির পর এবার রাজ্যে পিএমশ্রী বিদ্যালয়ও! রাজ্যের প্রতিটি ব্লকে অন্তত একটি স্কুলকে এই প্রকল্পের আওতায় আনার লক্ষ্য নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। দেশের শিক্ষাব্যবস্থাকে আধুনিক করে তোলাই জাতীয় শিক্ষানীতির লক্ষ্য। সেই লক্ষ্যেই রাজ্যের সরকারি শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। সিলেবাসের বদল থেকে স্মার্ট ক্লাসরুম চালু-সহ একাধিক বিষয় সরকারি স্কুলগুলিতে চালু হচ্ছে। কেবল কলকাতা-নয় জেলা ও প্রান্তিক এলাকার সরকারি ও সরকারপোষিত স্কুলগুলিতে পড়াশোনার মান বাড়াতে উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।
রাজ্যে বিজেপি সরকার গঠনের পরেই জাতীয় শিক্ষা নীতি লাগু হয়েছে। জাতীয় শিক্ষানীতি নিয়ে চুক্তির পর এবার রাজ্যে পিএমশ্রী বিদ্যালয়ও! রাজ্যের প্রতিটি ব্লকে অন্তত একটি স্কুলকে এই প্রকল্পের আওতায় আনার লক্ষ্য নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
তৃণমূল জমানায় রাজ্যের সরকারি শিক্ষা ব্যবস্থা তলাতিতে চলে গিয়েছে বলে অভিযোগ। বহু স্কুল বন্ধ হওয়ার মুখে! অনেক স্কুলের পড়ুয়া সংখ্যা ক্রমে কমছে। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে প্রত্যক্ষ ও পরোক্ষে তৃণমূল জমানায় রাজ্যের পড়ুয়াদের উপর প্রভাব পড়েছে, এমনই দাবি শিক্ষা মহলের। স্কুলে দীর্ঘদিন শিক্ষক-শিক্ষাকর্মী নিয়োগ হয়নি বলেও অভিযোগ উঠেছে। ক্ষমতায় আসার পরেই রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে বিজেপি সরকার ঢেলে সাজানোর বার্তা দিয়েছেন শুভেন্দু।
নতুন করে নিয়োগ থেকে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনার মানোন্নয়নে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। এদিন ধনধান্য অডিটোরিয়াম থেকে সেই বার্তাই দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যে তৃণমূল সরকারের আমলে প্রচুর সংখ্যায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। পড়ুয়াদের লাগামছাড়া স্কুল ফি বৃদ্ধি, অর্থের বিনিময়ে সার্টিফিকেট বিলি-সহ একাধিক অভিযোগ উঠেছে। এদিন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে কড়া বার্তা শুভেন্দুর। অনৈতিকভাবে ফি বৃদ্ধি নয়, পড়ুয়াদের মানোন্নয়নের জন্য বিভিন্ন বিষয়ে নজরদারির কথাও উঠেছে। রাজ্যের সরকারি শিক্ষা ব্যবস্থায় মেধার উন্নতিতে এবার কাজ শুরু করেছে বিজেপি সরকার। দেশের শিক্ষাব্যবস্থাকে আধুনিক করে তোলাই জাতীয় শিক্ষানীতির লক্ষ্য। এই চুক্তি বাংলার শিক্ষাব্যবস্থাকে চাঙ্গা করবে বলেই আশাবাদী ওয়াকিবহাল মহল।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
মিলবে ৫০ শতাংশ এরিয়ার! রাজ্য সরকারের সিদ্ধান্তে পেনশনভোগীদের জন্য বিরাট সুখবর
-
‘আকাশ’ থেকে ‘মনোজ’, আত্মসমর্পণের পথে না হেঁটে নতুন নামে আড়াল খুঁজছেন মাওবাদী নেতা
-
রোগ সারাতে বাংলাদেশিদের ভরসা কলকাতাই! দেড় লক্ষ ভিসা আবেদনে মেডিক্যাল ট্যুরিজমে জোয়ার
-
মেসির গায়ে শুকোচ্ছে লেপ-কাঁথা-কম্বল! বিশ্বকাপের মাঝে এ কী অবস্থা সেই ‘বিখ্যাত’ মূর্তির
-
‘আরএন রবি বলছি’, রাজ্যপালের নামে অগ্নিমিত্রা-দুধকুমারকে ফোন, বালি থেকে যুবককে ধরল পুলিশ



