তৃণমূলের ‘বিদ্রোহী’ ২০ জন সাংসদ এনসিপিআই দলে মিশে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। শেষ মুহূর্তে এই দলে যোগ দিয়েছেন তৃণমূল নেত্রী ঘনিষ্ঠ সুদীপ বন্দ্যোপাধ্যায়। বেসুরো তালিকায় সুদীপের নাম প্রকাশে আসতেই সুদীপ ও তাঁর স্ত্রী তথা চৌরঙ্গী বিধানসভার তৃণমূল বিধায়ক নয়না বন্দ্যোপাধ্য়ায়কে (Nayna Bandyopadhyay) একযোগে আক্রমণ করেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। এই আবহে নিজের অবস্থান স্পষ্ট করলেন নয়না । তিনি বলেন, “সুদীপ বন্দ্যোপাধ্যায় কী করছেন তা সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত ব্যাপার। সেজন্য আমাকে টেনে এভাবে কটূক্তি করা উচিত হয়নি।” পাশাপাশি নিজের অবস্থান স্পষ্ট করে নয়না বলেন, “আমি কোনওদিন দিদিকে ছাড়ব না। দিদি আমাকে ছাড়লে অনাথের মতো ঘুরে বেড়াব।”
এই বিষয়ে আরও খবর
দু’দিন আগেই বিদ্রোহী শিবিরে নাম লিখিয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। মমতা-ঘনিষ্ঠ বিদ্রোহী শিবিরে নাম লেখাতেই সংখ্যাটা বেড়ে দাঁড়ায় ২০ জন। এরপরই সুদীপ ও তাঁর স্ত্রী নয়নাকে কটাক্ষ করেন কুণাল ঘোষ। তিনি বলেন, “সুদীপ বন্দ্যোপাধ্যায় যাওয়া মানে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। শুধু ওরকম একজন পরচুল ওয়ালা লোক নয়, তার সঙ্গে ভ্রাম্যমাণ বিউটি পার্লার পাওয়া যাবে। ফলে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। উনি একাধিক বার দল পরিবর্তন করেছেন। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাপ্য, এই ধরনের জিনিসপত্রকে মাথায় তুলে রেখেছিলেন।” কুণালের এই মন্তব্যের নিন্দা করে নয়না জানান, এবিষয়ে তিনি দলকে জানাবেন। এতে তাঁর আত্মমর্যাদা ক্ষুণ্ণ হয়েছে।
তৃণমূলে ভাঙনের মধ্যে তিনি যে দিদির সঙ্গেই রয়েছেন তা স্পষ্ট করে দেন নয়না। তিনি বলেন, “মমতা বন্দোপাধ্যায়কে ছেড়ে কোথাও যাব না। উনি তাড়িয়ে দিলে অনাথ হয়ে ঘুরব। কিন্তু ওনাকে আমি নিজে থেকে ছাড়ব না। সুদীপ বন্দ্যোপাধ্যায় কী করেছেন সেটা তাঁর ব্যক্তিগত ব্যাপার।”
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
নেই নিয়ন্ত্রণ, উড়েছে বিমান! নেশাগ্রস্ত পাইলটের পর এয়ার ইন্ডিয়া দুর্ঘটনায় বিস্ফোরক তথ্য
-
স্বাধীনতা দিবসের স্পেশাল প্ল্যান ভেস্তে দিতে পারে তুমুল বৃষ্টি! কী বলছে হাওয়া অফিস?
-
ঘুরপথে আরএসএসের কার্যকলাপে নিষেধাজ্ঞার চেষ্টা! নয়া বিলে সম্মতি কর্নাটকের কংগ্রেসি মন্ত্রিসভায়
-
‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’-এর সাফল্য কামনা, কালীঘাটে মায়ের আরাধনায় জিৎ
-
‘পাকিস্তানের প্রত্যেক জলের ফোঁটা…’, সিন্ধুর জল না পেয়ে এবার ভারতকে হুমকি শাহবাজের



