অর্ণব আইচ: এবার ক্যানিং পূর্বের বিধায়কের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ ভাঙড়ের বিধায়ক। শওকত মোল্লার বিরুদ্ধে মানহানির মামলা করলেন নওশাদ সিদ্দিকি। এখানেই শেষ নয়, তৃণমূল বিধায়কের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন নওশাদ।
শওকত-নওশাদের দ্বন্দ্ব নতুন নয়। একাধিকবার আক্রমণ-পালটা আক্রমণের ঘটনা প্রকাশ্যে এসেছে। এসবের মাঝেই এবার তৃণমূল বিধায়ক শওকতের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হলেন নওশাদ সিদ্দিকি। সোমবার ব্যাঙ্কশাল কোর্টে মানহানির মামলা করে তিনি বলেন, “আমি নাকি বিজেপির থেকে ৩০ কোটি টাকা নিয়েছি। আমার বিরুদ্ধে এসব মিথ্যে কথা বলে মানহানির চেষ্টা করেছে। ওনাকে বলতে হবে আমি কার মাধ্যমে, কত টাকার নোটে টাকা নিয়েছি। উনি আদালতে এসে জানাক।”
এখানেই শেষ নয়, নওশাদ সিদ্দিকির দাবি বিধানসভায় দাঁড়িয়ে নাকি সরাসরি তাঁকে দলবদলের প্রস্তাব দিয়েছিলেন শওকত। মন্ত্রিত্ব দেওয়ার প্রস্তাবও দেওয়া হয়েছিল। এরপরই নওশাদ বলেন, “আমার বিরুদ্ধে বহু মামলা হয়েছে। দীর্ঘদিন জেলে থেকেছি। কিন্তু এভাবে আমাকে দমানো যাবে না। আমি জানি আমি কী করেছি আর কী করিনি। তাই আইনি পথে লড়ব।” তবে এবিষয়ে এখনও ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার কোনও প্রতিক্রিয়া মেলেনি।
সর্বশেষ খবর
-
শিবপ্রসাদের স্বপ্নপূরণ! শিবু-নন্দিতার ছবিতে প্রথমবার ‘মহাগুরু’ মিঠুন, কবে মুক্তি?
-
চাহিদা তুঙ্গে পদ্মফুল ও জয় শ্রীরাম লেখা গেরুয়া রাখির, কালনা থেকে পাড়ি দিচ্ছে অযোধ্যায়
-
তোলাবাজিতে সিদ্ধহস্ত, ৫ বছরে দেবরাজের সম্পত্তি বেড়ে ১০০ কোটি! ইডিকে তথ্য দিল পুলিশ
-
রাজ্যে একধাক্কায় দ্বিগুণ হচ্ছে প্রাক্তন বিধায়কদের পেনশন! বড় সিদ্ধান্তের পথে শুভেন্দুর সরকার
-
‘আমি অধিনায়ক’, বাবরকে নেতা মানতে নারাজ আফ্রিদি! বিশ্বকাপ নিয়ে এখনই পাকিস্তানে ধুন্ধুমার