Advertisement
Sangbad Pratidin
  • ২৪ শ্রাবণ ১৪৩৩
  • সোমবার
  • ১০ আগস্ট ২০২৬
DA News

এক দফাতেই ডিএ দেবে রাজ্য সরকার, কবে ঢুকবে টাকা?

দুই দফায় নয়। একদফাতেই রাজ্য সরকারি কর্মী ও অবসরপ্রাপ্তদের বকেয়া মহার্ঘভাতা মিটিয়ে দেবে রাজ্য সরকার। অর্থ দপ্তর থেকে এই নির্দেশিকা জারি করা হয়েছে। নির্দেশিকায় জানানো হয়েছে, ২০১৬ সালের জানুয়ারি থেকে ২০১৯-এর ডিসেম্বর পর্যন্ত বকেয়া মহার্ঘভাতার ১০০ শতাংশ মিটিয়ে দেওয়া হবে ৩১ মার্চের মধ্যে।

নব্যেন্দু হাজরা
নব্যেন্দু হাজরা

শেষ আপডেট: মার্চ ২৯, ২০২৬, ১৪:৪০

link
নব্যেন্দু হাজরা
নব্যেন্দু হাজরা

শেষ আপডেট: মার্চ ২৯, ২০২৬, ১৪:৪০

options
link
এক দফাতেই ডিএ দেবে রাজ্য সরকার, কবে ঢুকবে টাকা? zoom
ফাইল ছবি।
Advertisement

দুই দফায় নয়। একদফাতেই রাজ্য সরকারি কর্মী ও অবসরপ্রাপ্তদের বকেয়া মহার্ঘভাতা (DA) মিটিয়ে দেবে রাজ্য সরকার। অর্থ দপ্তর থেকে এই নির্দেশিকা জারি করা হয়েছে। নির্দেশিকায় জানানো হয়েছে, ২০১৬ সালের জানুয়ারি থেকে ২০১৯-এর ডিসেম্বর পর্যন্ত বকেয়া মহার্ঘভাতার ১০০ শতাংশ মিটিয়ে দেওয়া হবে ৩১ মার্চের মধ্যে। অর্থাৎ, চতুর্থ শ্রেণির কর্মী, অবসরপ্রাপ্ত, এবং পারিবারিক পেনশন প্রাপকদের টাকা সরাসরি অ্যাকাউন্টে চলে যাবে।

বাকি কর্মীদের টাকা যাবে জিপিএফ অ্যাকাউন্টে। এর আগে নবান্ন থেকে জানানো হয়, ওই সময়ের বকেয়া মহার্ঘভাতা দু’দফায় দেওয়া হবে। প্রথম দফা দেওয়া হবে ২০২৬-এর ৩১ মার্চের মধ্যে। দ্বিতীয় দফা দেওয়া হবে সেপ্টেম্বরের মধ্যে। কিন্তু এখন রাজ্য সরকারের সিদ্ধান্ত, দু’দফায় নয়, একদফাতেই বকেয়া মিটিয়ে দেওয়া হবে। শুক্রবার থেকে সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘভাতা দেওয়ার কাজ শুরু হয়েছে। আর দু’দিনের মধ্যে সবাই পুরো টাকা পেয়ে যাবেন।

Advertisement

‌আগে জানানো হয়েছিল, ২০০৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত সব বকেয়া মহার্ঘভাতা কয়েক দফায় মিটিয়ে দেওয়া হবে। প্রথম পর্যায়ে ২০১৬–র জানুয়ারি থেকে থেকে ২০১৯–এর ডিসেম্বর পর্যন্ত বকেয়া মহার্ঘভাতা দেওয়া হবে। চতুর্থ শ্রেণির কর্মীদের প্রাপ্য অর্থ চলে যাবে তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। বাকি সরকারি কর্মীদের বকেয়া প্রাপ্য তাঁদের জিপিএফ অ্যাকাউন্টে জমা পড়বে। সেই অর্থ তাঁরা দু’বছর তুলতে পারবেন না। কিন্তু যদি দু’বছরের আগে কোনও কর্মী অবসর নেন, চাকরি ছেড়ে দেন, অথবা মৃত্যু হয়, তা হলে সঙ্গে সঙ্গে টাকা তোলা যাবে। অবসরপ্রাপ্ত কর্মীদের প্রাপ্য অর্থ পেনশন অ্যাকাউন্টে সরাসরি চলে যাবে। পারিবারিক পেনশন প্রাপকরাও একই সুবিধে পাবেন।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.