Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩০ আষাঢ় ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১৬ জুলাই ২০২৬
Nabanna

অবসরপ্রাপ্তদের বকেয়া ডিএ দেওয়া শুরু নবান্নের, বাকিরা কবে পাবেন?

কোন কর্মী কত বকেয়া পাবেন, সেই হিসাব ট্রেজারি তৈরি করে ফেলেছে। সরকার পরিচালিত সংস্থাগুলির কর্মীদের ক্ষেত্রে তথ্য সংগ্রহের কাজ চলছে।

Advertisement
মলয় কুণ্ডু
মলয় কুণ্ডু

শেষ আপডেট: মে ৩১, ২০২৬, ১৬:৪৯

link
মলয় কুণ্ডু
মলয় কুণ্ডু

শেষ আপডেট: মে ৩১, ২০২৬, ১৬:৪৯

options
link
অবসরপ্রাপ্তদের বকেয়া ডিএ দেওয়া শুরু নবান্নের, বাকিরা কবে পাবেন? zoom
অবসরপ্রাপ্তদের বকেয়া ডিএ দেওয়া শুরু করল নবান্ন

সুপ্রিম কোর্টের নির্দেশমতো রাজ্য সরকার এবার সম্পূর্ণ বকেয়া মহার্ঘভাতা মিটিয়ে দিতে উদ্যোগী হল। প্রথম ধাপে সরকারি অবসরপ্রাপ্ত কর্মীদের ২০০৮ থেকে ২০১৫ সাল পর্যন্ত বকেয়া থাকা ডিও দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। ইতিমধ্যেই রাজ্যের অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের তা দেওয়া শুরু করেছে রাজ্য সরকার। নবান্নের অর্থদপ্তর সূত্রে খবর, শুক্রবার থেকেই বকেয়া ডিএ-র টাকা দেওয়া শুরু হয়ে গিয়েছে। তবে রাজ্য সরকারে বর্তমানে যাঁরা কর্মরত, তাঁরা শুক্রবার থেকে ডিএ-র বকেয়া টাকা পাচ্ছেন না। আপাতত টাকা দেওয়া হচ্ছে কেবল অবসরপ্রাপ্ত আধিকারিকদেরই। এর মধ্যেই সোমবার ডিএ আন্দোলনকারীদের সঙ্গে নবান্নে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে বেশ কিছু সিদ্ধান্ত হতে পারে।

নবান্ন সূত্রে খবর, ইতিমধ্যেই ২০১৬ সালের ১ জানুয়ারি থেকে ২০১৯ ডিসেম্বর পর্যন্ত এই অর্থ ইতিমধ্যে অবসরপ্রাপ্ত কর্মীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে গিয়েছে। এবার ২০০৮ থেকে ২০১৫-র ৩১ ডিসেম্বর পর্যন্ত বকেয়া মহার্ঘভাতা দিতে শুরু করেছে রাজ্য সরকার। তবে কলকাতা পুরসভা এলাকায় অবসরপ্রাপ্ত কর্মীরা এই সুবিধা এখনই পাবেন না।

নবান্ন সূত্রে খবর, ইতিমধ্যেই ২০১৬ সালের ১ জানুয়ারি থেকে ২০১৯ ডিসেম্বর পর্যন্ত এই অর্থ ইতিমধ্যে অবসরপ্রাপ্ত কর্মীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে গিয়েছে। এবার ২০০৮ থেকে ২০১৫-র ৩১ ডিসেম্বর পর্যন্ত বকেয়া মহার্ঘভাতা দিতে শুরু করেছে রাজ্য সরকার। তবে কলকাতা পুরসভা এলাকায় অবসরপ্রাপ্ত কর্মীরা এই সুবিধা এখনই পাবেন না। কারণ হিসেবে নবান্নের খবর, ব্যাঙ্ক মারফত যাঁদের পেনশন হয়, তাঁদের বিস্তারিত তথ্য এজি বেঙ্গলের মাধ্যমে রাজ্য সরকারের পাওয়ার কথা। কিছু জটিলতার কারণে সেই কাজ শুরু হলেও তা সম্পূর্ণ করা যায়নি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

কিন্তু রাজ্যের অন্যান্য অংশে, যেখানে ট্রেজারির মাধ্যমে অবসরপ্রাপ্ত কর্মীরা পেনশন পান, সেখানে এই তথ্য সংগ্রহের কোনও সমস্যা দেখা দিচ্ছে না। ট্রেজারি নিয়মিত পেনশন দেওয়ার কারণে তাদের কাছে অবসরপ্রাপ্ত কর্মীদের বিস্তারিত তথ্য রয়েছে। সেই অনুযায়ী কোন কর্মী কত বকেয়া পাবেন, সেই হিসাব ট্রেজারি ইতিমধ্যে তৈরি করে ফেলতে পেরেছে। তবে সরকার পরিচালিত সংস্থাগুলির কর্মীদের ক্ষেত্রে ডাটা সংগ্রহের কাজ চলছে। তাদের কর্মীদের এবং অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়ার পরিমাণ কী রয়েছে, কারা কত টাকা পাবেন, সে সম্পর্কে বিস্তারিত তথ্য তৈরির কাজও চলছে দ্রুতগতিতে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.