অরিজিৎ গুপ্ত, হাওড়া: মাঝপথে থমকাল নবান্ন অভিযান। হাওড়া স্টেশন থেকে মিছিল থমকাল তেলকল ঘাট রোডে। সেখানেই চলছে অবস্থান বিক্ষোভ। সেখানে মোতায়েন বিশাল পুলিশবাহিনী। এখানেই বেশ কিছুক্ষণ অবস্থান বিক্ষোভ করবেন আন্দোলনকারীরা। তবে মিছিলকারীদের উদ্দেশে বারবার পুলিশ ঘোষণা করেছে, এই জমায়েত বেআইনি। আন্দোলনকারীরা যেন সরে যান। কিন্তু পুলিশের কথায় কর্ণপাত না করে আন্দোলনকারীরা রাস্তায় অবস্থান শুরু করেন।
শুধু তাই নয়, হাওড়া স্টেশন থেকে কয়েকহাজার মানুষ মিছিল করে আসেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আন্দোলনকারীদের মধ্যে একজন নবান্নের দিকে যাওয়ার চেষ্টা করেন। তাকে আটক করেছে শিবপুর থানার পুলিশ।
পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরিপ্রার্থী, চাকরিজীবী ও চাকরিহারা ঐক্য মঞ্চ, সংগ্রামী যৌথ মঞ্চ, যৌথ মঞ্চ, সরকারি কর্মচারী পরিসর পশ্চিমবঙ্গের মতো একাধিক সংগঠন ও মঞ্চ নবান্ন অভিযানের ডাক দেয়। মঙ্গলাহাটের ব্যবসায়ী সংগঠনের মামলার ভিত্তিতে জমায়েতের উপর কলকাতা হাই কোর্ট আগেই নিষেধাজ্ঞা জারি করেছে। শুধু তাই নয়, হাওড়া সিটি পুলিশের তরফে এই নবান্ন অভিযানের কোনও অনুমোদন দেওয়া হয়নি। তা সত্ত্বেও নিজেদের অবস্থানে অনড় নবান্ন অভিযানকারীরা।

সর্বশেষ খবর
-
‘ইসলামই শ্রেষ্ঠ’, মন্তব্য কর্নাটকের মন্ত্রীর, হিন্দু ধর্মকে হেয় করার অভিযোগ বিজেপির
-
ঠোঁটে সারাক্ষণ কৃষ্ণনাম, সাধু বেশে আশ্রয় নিয়ে একের পর এক মঠে লুট! তারপর…
-
নেপালের দুর্যোগে ভাসবে উত্তরপ্রদেশ? ফুঁসছে নারায়ণী-গণ্ডক, প্লাবনের শঙ্কায় সতর্কতা একাধিক জেলায়
-
পাথর হয়েছিল পিত্তথলিতে, অস্ত্রোপচার হল অ্যাপেনডিক্স! কাঠগড়ায় এনআরএস হাসপাতাল
-
হবু স্ত্রী ইউরোপের রাজকন্যা! বিলাওয়াল ভুট্টোর বিয়ে নিয়ে জল্পনা, কী বলছে পাকিস্তান পিপলস পার্টি?


