Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১০ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ২৮ আগস্ট ২০২৬
Local Train Cancelled

সপ্তাহান্তে বাতিল একাধিক লোকাল, ৭ ঘণ্টা চলবে রেলের কাজ, কবে, কখন ট্রাফিক ব্লক?

৭ ঘণ্টার ট্রাফিক ব্লক নেবে রেল। ট্র্যাক ও পরিকাঠামো উন্নয়ন কাজের জন্য এই পাওয়ার ব্লক নেওয়া হবে। কবে নেওয়া হবে ব্লক? কোন কোন ট্রেন বাতিল?

নব্যেন্দু হাজরা
নব্যেন্দু হাজরা

শেষ আপডেট: আগস্ট ২৮, ২০২৬, ২০:০৭

link
নব্যেন্দু হাজরা
নব্যেন্দু হাজরা

শেষ আপডেট: আগস্ট ২৮, ২০২৬, ২০:০৭

options
link
সপ্তাহান্তে বাতিল একাধিক লোকাল, ৭ ঘণ্টা চলবে রেলের কাজ, কবে, কখন ট্রাফিক ব্লক? zoom
ফাইল ছবি।
Advertisement

সপ্তাহান্তে ট্রাফিক ব্লক নিতে চলেছে শিয়ালদহ ডিভিশন। তার জেরে বাতিল থাকবে একাধিক লোকাল ট্রেন। লালগোলা-শিয়ালদহ লোকালের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। ৭ ঘণ্টার ট্রাফিক ব্লক নেবে রেল। ট্র্যাক ও পরিকাঠামো উন্নয়ন কাজের জন্য এই পাওয়ার ব্লক নেওয়া হবে। কবে নেওয়া হবে ব্লক? কোন কোন ট্রেন বাতিল?

রেলের তরফে শুক্রবার জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামিকাল ২৯ আগস্ট শনিবার রাত থেকে ৩০ আগস্ট রবিবার সকাল পর্যন্ত কাজ চলবে। রেল জানিয়েছে, শনিবার গভীর রাত ১২টা থেকে কাজ শুরু হবে। তা চলবে রবিবার সকাল ৭টা পর্যন্ত। এই ৭ ঘণ্টার ব্লকে শিয়ালদহের ডাউন লাইনের পয়েন্টের ক্ষমতা ও স্থায়িত্ব বাড়ানোর কাজ করা হবে। এ ছাড়াও সম্পূর্ণ ফিটিংস, ক্রসিং এবং গ্লুড জয়েন্ট প্রতিস্থাপন করা হবে। 

Advertisement

এই কারণে মোট ৫ জোড়া ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সময়কালে বাতিল থাকছে ৩৩৬৫১ আপ ও ৩৩৬৫২ ডাউন ও ৩৩৬৫৩ আপ ও ৩৩৬৫৪ ডাউন শিয়ালদহ-হাবড়া লোকাল। শিয়ালদহ-কল্যাণী শাখাতেও দু’টি ট্রেন বাতিল করা হয়েছে। ৩১৩১৩ আপ ও ৩১৩১৬ ডাউন কল্যাণী সীমান্ত লোকাল বাতিল থাকবে। চলবে না ৩২২১৭ আপ ও ৩২২১৮ ডাউন শিয়ালদহ-ডানকুনি। চলবে না একজোড়া রানাঘাট লোকালও। আপ ৩১৬১৫ ও ডাউন ৩১৬২০ ডাউন রানাঘাট লোকাল বাতিল করা হয়েছে। এ ছাড়াও ৫৩১৭২ ডাউন লালাগোলা-শিয়ালদহ লোকালের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। ৩০ তারিখে ট্রেনটি দমদম পর্যন্ত চলবে।

শিয়ালদহের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার রাজীব সাক্সেনা জানিয়েছেন, কাজ নিরাপদ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট অপারেটিং, ইঞ্জিনিয়ারিং, সিগন্যালিং ও কমার্শিয়াল বিভাগগুলির সঙ্গে কথা বলে সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ট্রেন বাতিল ও যাত্রাপথ সংক্ষিপ্তের বিষয়ে শিয়ালদহ স্টেশনে নিয়মিত ঘোষণা করা হবে। আরও সুষ্ঠুভাবে রেল চালাতে এই পরিকাঠামো উন্নয়ন প্রয়োজন। যাত্রীদের সহযোগিতা করার আবেদন জানানো হচ্ছে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.