সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বরচিত গানের মাধ্যমে মাদার্স ডে’র শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। রবিবার সকালে ফেসবুকে নিজের লেখা গানের একটি ভিডিও পোস্ট করেন তিনি। এক্স হ্যান্ডেলে লিখলেন, “পৃথিবীর সবচেয়ে মিষ্টি ডাক মা।”
আজ ১১ মে, মাদার্স ডে। সকলেই এইদিনটা একটু অন্যরকমভাবে উদযাপন করেন। প্রতিদিনই মায়েদের জন্য হলেও আজকের দিনের একটা আলাদা গুরত্ব তো রয়েছেই। কেউ বাড়িতেই উদযাপন করেন। কারও প্ল্যান আবার অন্যরকম। তবে সকলেই মাকে নিয়ে গোটা দিনটা কাটানোর চেষ্টা করেন। রবিবার সকালে নিজের লেখা গানের ভিডিওর মাধ্যমে সোশাল মিডিয়ায় মায়েদের শুভেচ্ছা-অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। শিল্পী মনোময় ভট্টাচার্য গেয়েছেন গানটি। ভিডিওতে দেখা যাচ্ছে মা ও শিশুর বিভিন্ন মুহূর্তের ছবি। সেখানেই মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘মাগো তোমার ভালোবাসায় জীবন আমার ধন্য, মাগো তোমার সান্নিধ্যে হৃদয় আমার পুণ্য।’
তবে মা তো শুধু জন্মদাত্রীই নন, জন্মভূমিও তো মা। সেকথাও মনে করিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। লিখলেন, “মা পৃথিবীর সবথেকে মিষ্টি ডাক। তা সে জন্মদাত্রী হোন বা মাতৃভূমি, তিনিই আমাদের প্রেরণা, আমাদের ভালোবাসা, আমাদের আবেগ। আমাদের সমস্ত সত্তা জুড়ে তাঁর অবস্থান।”
*মা যে মোদের মা…*
মাতৃ দিবস-এ সকল মা-কে আমার হৃদয় থেকে প্রণাম জানাই।
‘মা’ – পৃথিবীর সবথেকে মিষ্টি ডাক। তা সে জন্মদাত্রী হোন বা মাতৃভূমি – তিনিই আমাদের প্রেরণা, আমাদের ভালোবাসা, আমাদের আবেগ। আমাদের সমস্ত সত্তা জুড়ে তাঁর অবস্থান।
আমার অনেক প্রকল্পে আমি মা-কে স্মরণ করেছি,…
— Mamata Banerjee (@MamataOfficial) May 11, 2025
সর্বশেষ খবর
-
মমতার জন্যই ধ্বংস ইন্ডিয়া জোট, নীতীশের এনডিএ যোগের নেপথ্যেও কালীঘাট! প্রকাশ্যে রিপোর্ট
-
জমি দুর্নীতি ও তোলাবাজির অভিযোগ! পুলিশের জালে তৃণমূলের আরও এক প্রাক্তন বিধায়ক
-
যুদ্ধের ধাক্কায় বেসামাল, ফুরিয়ে এসেছে অস্ত্র! এবার হার মানবে ইরান?
-
নবদ্বীপের ‘ত্রিপলচোর’ তৃণমূল চেয়ারম্যানের মামলাই লড়লেন না আইনজীবীরা! এজলাসের বাইরে ‘চোর’ স্লোগান, পড়ল ডিম
-
৬ ঘণ্টায় দিল্লি থেকে শিলিগুড়ি! রেলমন্ত্রীর বুলেট ট্রেন ঘোষণায় খুশির হাওয়া উত্তরে