অর্ণব আইচ: চুরি করে পালাল ছেলে। ছেলেকে চুরিতে মদত জোগানোর অভিযোগে গ্রেপ্তার হলেন মা। মায়ের কাছ থেকে উদ্ধার হল টাকার একটি অংশ। যদিও তার ছেলে এখনও পলাতক।
পুলিশ জানিয়েছে, মধ্য কলকাতার বউবাজার এলাকার একটি অফিসে এই চুরির ঘটনাটি ঘটে। ধৃত ওই মহিলার নাম মালতী রায়। তিনি দমদমের বাসিন্দা। তাঁর ছেলে রাহুল বউবাজারের একটি অফিসে কাজ করত। অফিসের মালিক তাঁকে ১৬ লক্ষ টাকা ব্যাঙ্কে পৌঁছে দিতে বলেন। সে ওই টাকা নিয়ে অফিস থেকে বেরিয়ে গেলেও শেষ পর্যন্ত ব্যাঙ্কে আর জমা পড়েনি টাকা। পুরো টাকা নিয়ে উধাও হয়ে যায় ওই যুবক। টাকার একটি অংশ নিয়ে তিন বন্ধুর সঙ্গে দিঘায় চলে যায়। এক বন্ধুর মোবাইলের সূত্র ধরে দিঘার হোটেলে হানা দেয় পুলিশ। কিন্তু বেগতিক বুঝে রাহুল পালিয়ে যায়। তবে হোটেল থেকে ওই তিন বন্ধুকে বউবাজার থানার পুলিশ গ্রেপ্তার করে।
[আরও পড়ুন: ‘গণতন্ত্রকে ধ্বংস করে ভালোবাসা দেখাচ্ছে!’ জরুরি অবস্থার ৪৯ বছরে কংগ্রেসকে নিশানা মোদির]
ধৃতরা জেরায় পুলিশকে জানায়, দিঘায় রাহুল তাদের বলে যে, তার মায়ের কাছে রয়েছে টাকার কিছুটা অংশ। আর বাকিটা সঙ্গে নিয়ে উধাও হয়ে গিয়েছে সে। সেইমতো উত্তর শহরতলির দমদমে তার বাড়িতে পুলিশ হানা দেয়। যদিও দমদমে রাহুল বা মা মালতীর সন্ধান মেলেনি। শেষে নিমতায় এক আত্মীয়র বাড়িতে তল্লাশি চালিয়ে মালতীর সন্ধান মেলে। তাঁর বাড়ির বিছানার তলায় তল্লাশি চালিয়ে পুলিশ তিন লাখ টাকা উদ্ধার করে। চুরিতে ছেলের সহযোগী হওয়ার অভিযোগে মাকে পুলিশ গ্রেপ্তার করে। মাকে জেরা করে ছেলের সন্ধান চলছে বলে জানিয়েছে পুলিশ।
[আরও পড়ুন: অতিশীর পাশে সাগরিকা-মহুয়ারা, AAP মন্ত্রীর অনশনে TMC প্রতিনিধি দল]
সর্বশেষ খবর
-
ফের রণক্ষেত্র মণিপুর, স্কুলের প্রধানশিক্ষক-সহ ৫ জনের রক্তে লাল হল মাটি!
-
‘বেঁচে আছে তো?’ বেড়াতে গিয়ে বিধ্বস্ত নেপালে নিঁখোজ কলকাতার ৬! উৎকণ্ঠায় পরিবার
-
মুহূর্তে ‘জলরাক্ষস’ গ্রাস করল স্ত্রী-পুত্রকে! নেপালের ব্যবসায়ীর দু’চোখে এখনও আতঙ্ক ও বিষাদ
-
ক্যামাক স্ট্রিটে ফের ঝুলল ‘বেআইনি’ হোর্ডিং! ‘যতদূর যেতে হয়, যাব’ পুলিশের সঙ্গে গাজোয়ারির পর হুঁশিয়ারি অভিষেকের
-
মহারাষ্ট্র পিএসসি পরীক্ষার প্রশ্ন ‘ফাঁস’! ব্যর্থ প্রেমকাহিনিতেই প্রকাশ্যে কেলেঙ্কারি