ফের বাড়ছে রাজ্যের সামাজিক প্রকল্পের ভাতার অনুদান! প্রবীণ নাগরিকদের জন্য বার্ধক্য, বিধবাদের ভাতা ও বিশেষ ভাবে সক্ষমদের জন্য ভাতা আরও বৃদ্ধি করল রাজ্য সরকার। ৫০০ টাকা ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে মাসে ২০০০ টাকা করে ভাতা পাবেন যোগ্যরা। উল্লেখ্য, রাজ্যে ক্ষমতায় আসার পর বিজেপি সরকার এই ভাতা ১ হাজার থেকে ১৫০০ টাকা করেছিল। আগস্ট থেকে তা পাওয়ার কথা। এবার আরও ৫০০ টাকা বাড়ানো হল। সোমবারই এ কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
রাজ্যে ক্ষমতায় আসার পর বিজেপির প্রতিশ্রুতি ছিল ভাতাগুলি বৃদ্ধি করা হবে। নতুন সরকার আসার পর বার্ধক্য, বিধবা, বিশেষ ভাবে সক্ষমদের জন্য ভাতা ১ হাজার থেকে ১৫০০ টাকা করা হয়। তারপরই আরও ৫০০ টাকা বৃদ্ধি ঘোষণা করা হল।
আরও পড়ুন:
সোমবার নবান্নে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি ভাতা বৃদ্ধির সিদ্ধান্তের কথা জানান। তবে এখনই ২০০০ টাকা করে ভাতা মিলছে না। আগামী দিনে সব তথ্য যাচাই করে যোগ্য উপভোক্তাদেরই এই নতুন ভাতা দেওয়া হবে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি তিনটি ভাতার ক্ষেত্রে তৃণমূল সরকারের আমলে করা আবেদনপত্র সম্পূর্ণ বাতিল করা হচ্ছে। ফলে যাঁরা পূর্বে এই সুবিধার জন্য আবেদন জানিয়ে রেখেছিলেন, তাঁদেরও এখন নতুন করে তা জমা দিতে হবে। প্রশাসনিক সূত্রে জানা যাচ্ছে, নতুন আবেদনগুলি খতিয়ে দেখার পর আবেদনকারীরা যোগ্য কি না, সেই সিদ্ধান্ত নেওয়া হবে। তারপরই সব দিক খতিয়ে দেখে এই আরও ৫০০ টাকা বাড়ানো হবে বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য, রাজ্যে ক্ষমতায় আসার পর বিজেপির প্রতিশ্রুতি ছিল ভাতাগুলি বৃদ্ধি করা হবে। নতুন সরকার আসার পর বার্ধক্য, বিধবা, বিশেষ ভাবে সক্ষমদের জন্য ভাতা ১ হাজার থেকে ১৫০০ টাকা করা হয়। আগস্ট থেকে ১ হাজার ৫০০ টাকা করে মিলছে বলেই খবর। তারপরই আরও ৫০০ টাকা বৃদ্ধি ঘোষণা করা হল।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
হাউটনকে ‘গুরুদক্ষিণা’ দিতে বাইচুং-সুনীলদের বিশেষ আয়োজন, দিল্লির মাঠে আসছেন প্রাক্তন কোচ
-
৬ সপ্তাহের ‘ডেডলাইন’, প্রধানমন্ত্রীর বাসভবন সংলগ্ন বস্তি খালি করার নির্দেশ হাই কোর্টের
-
রাখির দিনে কিনে নয়, নিজের হাতে বানিয়ে ভাইকে খাওয়ান মিষ্টি, রইল ৫ সহজ রেসিপি
-
‘দেশটা ধর্মশালা নয়, থাকবেন শুধু নাগরিকরাই’, উন্নত ভারতের ব্লু প্রিন্ট দিয়ে হুঙ্কার অমিত শাহর
-
খরচ মাত্র ৮০০ টাকা! পুজোয় বাড়ছে টয় ট্রেনের সংখ্যা, পর্যটকদের জন্য থাকছে বড় আকর্ষণও