Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১২ ভাদ্র ১৪৩৩
  • রবিবার
  • ৩০ আগস্ট ২০২৬
Modi

পুজোর আগে অনিশ্চিত মোদির বঙ্গ সফর! মহালয়ায় আসছেন শাহ

পরদিন দু'টি পুজোর উদ্বোধন করবেন অমিত শাহ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৩, ২০২৫, ১৮:৪৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৩, ২০২৫, ১৮:৪৯

options
link
পুজোর আগে অনিশ্চিত মোদির বঙ্গ সফর! মহালয়ায় আসছেন শাহ zoom
Advertisement

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: বাঙালির সেরা উৎসব দুর্গাপুজোর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বঙ্গ সফর ঘিরে অনিশ্চয়তা। তবে রাজ্যে আসছেন তাঁর ডেপুটি তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মহালয়ায় শহরে আসার কথা তাঁর। পরদিন দু’টি পুজোর উদ্বোধন করবেন তিনি। এমনটাই জানা গিয়েছে বিজেপি সূত্রে।

বাংলায় ২৬ বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে বারবার বঙ্গে আসছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। ইতিমধ্যেই বাংলায় এসে তিনবার সভা করে গিয়েছিন প্রধানমন্ত্রী মোদি। পুজোর মুখে তাঁর ফের আসার কথা শোনা গিয়েছিল। তবে সেই সফর অনিশ্চিত।

Advertisement

গত বিধানসভা নির্বাচনে ৭৭ টি আসন জিতেছিল বিজেপি। পরবর্তীতে একাধিক বিধায়ক দলবদল করায় বাংলায় আসন সংখ্যা কমেছে পদ্মশিবিরের। আসন্ন বিধানসভা নির্বাচনে আসন বাড়াতে মরিয়া বিজেপি। বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক এবং রাজ্য নেতৃত্ব সূত্রে খবর, ২০২৫ সালে প্রত্যেক সাংগঠনিক বিভাগে প্রধানমন্ত্রীর একটি করে জনসভা হবে। ইতিমধ্যেই তিনটি সভা করেছেন মোদি। পুজোর পর জোরকদমে চলবে প্রচার। মোদি ও শাহ একাধিক বৈঠক করবেন বাংলায়। যদিও সফরের দিনক্ষণ এখনও নিশ্চিত করেনি বিজেপি।

প্রসঙ্গত,  আগস্ট মাসেই বঙ্গে এসেছিলেন প্রধানমন্ত্রী মোদি। বিকেল ৪ টে বেজে ৫ মিনিট নাগাদ দমদম বিমানবন্দরে নামেন মোদি। তারপর কলকাতায় মোট তিনটি মেট্রো রুটের উদ্বোধন করেন তিনি। পড়ুয়া ও পরিযায়ী শ্রমিকদের সঙ্গে মেট্রো সফর করেন প্রধানমন্ত্রী।তারপর দমদমে একটি রাজনৈতিক সভা করেন মোদি।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.