Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১ আষাঢ় ১৪৩৩
  • বুধবার
  • ১৭ জুন ২০২৬
Howrah station

হাওড়া স্টেশনে দূরপাল্লার ট্রেনে ধোঁয়া, আলাদা করা হল বগি, আতঙ্কে যাত্রীরা!

কী করে আগুন তা নিয়ে ধোঁয়াশা ছড়িয়েছে। আনা হয়েছে স্নিফার ডগ। চলছে তদন্ত।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৯, ২০২৬, ১৯:৫৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৯, ২০২৬, ১৯:৫৩

options
link
হাওড়া স্টেশনে দূরপাল্লার ট্রেনে ধোঁয়া, আলাদা করা হল বগি, আতঙ্কে যাত্রীরা! zoom
ফাইল ছবি

হাওড়া স্টেশনে (Howrah station) দাঁড়িয়ে থাকা মিথিলা এক্সপ্রেসে ধোঁয়া। মঙ্গলবার বিকেল নাগাদ একটি কামরা  থেকে ধোঁয়া বেরতে দেখেন যাত্রীরা। তাড়াহুড়ো করে নামতে গিয়ে আহত কয়েকজন।সঙ্গে সঙ্গে যাত্রীদের কামরা থেকে নামিয়ে দেওয়া হয়। ট্রেনের থেকে কামরা থেকে আলাদা করে দেওয়া হয়। কী করে আগুন বা ধোঁয়া সেই বিষয়ে কিছু জানা যায়নি। ঘটনার তদন্তে আনা হয়েছে নিস্ফার ডগ। খতিয়ে দেখা হচ্ছে সব দিক।

এ দিন সময় মতো হাওড়া স্টেশনের ৭ নম্বর প্লাটফর্মের দাঁড়িয়েছিল আপ মিথিলা এক্সপ্রেস। বিকেল নাগাদ হঠাৎ ট্রেনের দু’টি কামরার জয়েন্ট থেকে ধোঁয়া বেরতে দেখা যায়। ধোঁয়া বেরতে দেখেন যাত্রী ও স্টেশনে উপস্থিত অনেকে। এরপরই যাত্রীদের মধ্যে আতঙ্কে ছড়ায়। অন্য কামরা দিয়ে নামার চেষ্টা করেন তাঁরা। সঙ্গে সঙ্গে ছুটে আসেন আরপিএফ ও রেলকর্মীরা। যাত্রীদের নিরাপদে নামিয়ে কামরাটিকে আলাদা করা হয়। কিছুক্ষণের মধ্যেই ধোঁয়া নিয়ন্ত্রণে আনা হয়। কিন্তু কী করে আগুন তা নিয়ে ধোঁয়াশা ছড়িয়েছে। আনা হয়েছে স্নিফার ডগ। চলছে তদন্ত।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

হাওড়া ডিসিএম ও পিআরও হরিনারায়ণ গঙ্গোপাধ্যায় আগুন লাগার কথা স্বীকার না করলেও ধোঁয়া নিগর্ত হওয়ার কথা মেনে নিয়েছেন। তিনি বলেন, “কামরার ভিতরের একটা জায়গা থেকে ধোঁয়া দেখা গিয়েছিল। সেই কামরাটিকে ট্রেনটি থেকে আলাদা করা হয়েছে।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.