মাথায় হেলমেট, বাইকে চেপে এসে রাস্তা থেকে বড় পাথর তুলে ছুড়ে মারছেন একজন। একবার নয়, একাধিকবার এই কাণ্ড ঘটাচ্ছেন তিনি। এমনই একটি ভিডিও শেয়ার করে তাঁর বাড়িতে হামলার অভিযোগ তুললেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে বিজেপির বিরুদ্ধে সরব হন তিনি। তাঁর প্রশ্ন, বিধানসভায় সদ্য পাশ হওয়া পশ্চিমবঙ্গ পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অব অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিজ বিল তথা গুন্ডা দমন বিল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধেও কি সমানভাবে প্রযোজ্য হবে?
মঙ্গলবার রাতে এক্স হ্যান্ডলে একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ করেন অভিষেক। সেই ভিডিওটিতে দেখা গিয়েছে, সবুজ রঙের জামা পরা এক ব্যক্তি বাইকে চেপে এসে বাড়ির সামনে দাঁড়ান। তাঁর মাথায় ছিল হেলমেট। বাইক থেকে নেমে রাস্তার পাশে পড়ে থাকা একটি ইট তুলে বাড়ির দিকে ছুড়ে মারেন। ইটটি মাটিতে পড়ে গেলে ফের তুলে ছুড়ে মারেন ওই ব্যক্তি। তারপর বাইক নিয়ে চম্পট দেন। অভিষেকের অভিযোগ, এদিন সকালে তাঁর বাড়িতে এভাবেই হামলা হয়েছে। এই বাড়িতে তাঁর পরিবারের সদস্যরাও থাকেন বলে জানান তিনি। ইট লেগে বাড়ির জানালার কাচ ভেঙে গিয়েছে। সেই জানালার ছবিও সমাজমাধ্যমে শেয়ার করেন অভিষেক। এই ঘটনায় বিজেপির বিরুদ্ধে সরব হন তিনি।
আরও পড়ুন:
এই ঘটনায় রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন অভিষেক। তাঁর প্রশ্ন, ঘটনার সময় পুলিশ কোথায় ছিল? কার নির্দেশে ওই ব্যক্তি হামলা চালিয়ে নির্বিঘ্নে পার পেয়ে গেলেন? এছাড়াও তাঁর প্রশ্ন, বিধানসভায় সদ্য পাশ হওয়া গুন্ডা দমন বিল কি বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধেও সমানভাবে প্রযোজ্য হবে? পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতিতে অভিষেক বিস্ময় প্রকাশ করেন। এই ঘটনায় তিনি বিচলিত হয়ে পড়েছেন বলে জানান।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
দুই ‘সেরা’ গোলের ম্যাচে বাজিমাত ‘গোলদস্যু’ হালান্ডের, প্রি কোয়ার্টারে ব্রাজিলের সামনে নরওয়ে
-
ইরানের প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ প্রধানমন্ত্রী মোদির, কী কথা হল, চাপ বাড়বে ট্রাম্পের?
-
নীচু জাত! কলেজের অশিক্ষক কর্মীকে নির্যাতন, ঘরে ঢুকতে বাধা অধ্যক্ষার! বিতর্ক পুরুলিয়ায়
-
প্রধানমন্ত্রীর সঙ্গে সস্ত্রীক দিলীপ ঘোষের সাক্ষাৎ, উপহার আম ও সন্দেশ! কী কথা হল?
-
পেট্রলে ইথানল মিশিয়ে ব্যবহারের পরিণাম কী? সুপ্রিম কোর্টে কেন্দ্র বলল, ‘সবটাই পরীক্ষার স্তরে’